চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণ সংস্কৃতির প্রসারে চ্যানেল আইয়ের প্রচেষ্টা প্রশংসনীয়: রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০২৩
বাংলাদেশ
A A

দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’য়ের ২৫ বছরে পর্দাপণে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। তিনি বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে চ্যানেল আই বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে আসছে। দেশের কৃষি উন্নয়ন, পরিবেশ ও প্রকৃতির সংরক্ষণ এবং গ্রামীণ সংস্কৃতির প্রসারে চ্যানেল আই এর প্রচেষ্টা প্রশংসনীয়। 

তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের পাশাপাশি বাঙালির হাজার বছরের বর্ণাঢ্য ইতিহাস ও ঐতিহ্য লালন এবং তা বিশ্বদরবারে তুলে ধরতে চ্যানেল আই অব্যাহত প্রয়াস চালিয়ে যাবে এই প্রত্যাশা করছি। তিনি চ্যানেল আই এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

রাষ্ট্রপতি জানান, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় গণতন্ত্রের বিকাশ, জনমত গঠন এবং সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ রচনায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম সময়ের কথা বলে, অতীতের সাথে বর্তমানের যোগসূত্র স্থাপন করে এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে পথ দেখায়। সরকার অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি গণমাধ্যমের মালিকপক্ষ ও কর্মীসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। পাশাপাশি দেশিয় টেলিভিশন চ্যানেলগুলোকে আমাদের সমাজব্যবস্থা ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং বস্তুনিষ্ঠ অনুষ্ঠান প্রচারে এগিয়ে আসতে হবে। গণমাধ্যমসমূহ দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে অধিকতর দায়িত্বশীলতার সাথে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবেন এটাই সকলের প্রত্যাশা।

তিনি সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই এর পঁচিশ বছরে পদার্পণ উপলক্ষ্যে আমি চ্যানেলটির দর্শকশ্রোতা, কলাকুশলী, শুভানুধ্যায়ীসহ চ্যানেল আই পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই ২৫রাষ্ট্রপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT