চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল ২৪কে হারিয়ে টানা দুই আসরের চ্যাম্পিয়ন চ্যানেল আই

বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপ ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই। গত আসরের অপরাজিত চ্যাম্পিয়নরা ফাইনালে হারিয়েছে চ্যানেল টুয়েন্টিফোরকে। ফাইনালে দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা হয়েছেন সুব্রত গাইন।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সোমবার ফাইনালে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টুয়েন্টিফোর। ২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২ রানে অলআউট হয় তারা। জবাবে ২.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে শিরোপা জিতে নিয়েছে তরিকুল ইসলাম মাসুমের দল।

আগে ব্যাটে নেমে টুয়েন্টিফোরের ৩২ রানের মধ্যে সর্বোচ্চ ৮ রান করে করেন জহির সাগর ও রাফসান শুভ। ৫ রান করেন সজীব ও ৪ রান আসে তাহমিদের ব্যাট থেকে।

বল হাতে এক ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন সুব্রত গাইন। একটি করে উইকেট নেন সজীব দাস ও রাহুল রায়।

লক্ষ্যে নেমে শুরুটা দারুণ করেন চ্যানেল আইয়ের দুই ওপেনার নীলাদ্রি শেখর ও রাহুল রায়। নীলাদ্রি ২৭ রানে এবং রাহুলের ৭ রানে অপরাজিত থাকেন। সিরিজসেরার পুরস্কার জেতেন চ্যানেল টুয়েন্টিফোরের আদ দ্বীপ সজীব।

বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটের গত আসরেও চ্যাম্পিয়ন চ্যানেল আই। ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, ইফতেখার মিঠু ও ইসতিয়াক সাদেক। এ সময় উপস্থিত ছিলেন বিএসজেএ’র সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন, সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের স্পোর্টর এডিটর সাইদুর রহমান শামীম এবং আয়োজক কমিটির সভাপতি রায়হান আল মুঘনী ও অন্যান্য সদস্যরা।

Reneta

কালবেলাকে হারিয়ে এবারের আসরের যাত্রা শুরু করেছিল চ্যানেল আই। এরপর শেষ ষোলোর ম্যাচে বৈশাখী টেলিভিশনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় দলটির। কোয়ার্টার ফাইনালে জাগো নিউজকে হারিয়ে সেমিফাইনালে উঠে তরিকুল ইসলাম মাসুমের দল। সেমিফাইনালে দৈনিক কালের কণ্ঠকে হারিয়ে ফাইনালে উঠেছিল চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইনীলাদ্রিফাহিমবিসিবিমাসুমমিঠুরাহুললিড স্পোর্টসসুব্রত
শেয়ারTweetPin

সর্বশেষ

হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT