বিনোদন

স্বপ্নের পদ্মাসেতু পার হয়ে প্রথম পুরস্কার নিলাম: মীর সাব্বির

১৭তম ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২'- পাওয়ার্ড বাই মোনার্ক মার্ট

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে পুরস্কার গ্রহণ করছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠানে অতিথিরা পুরস্কার গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিনেতা হিসেবে একাধিক পুরস্কার পেলেও গীতিকার হিসেবে এবারই প্রথম পুরস্কার পেলেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির। 

‘১৭তম ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২’- পাওয়ার্ড বাই মোনার্ক মার্ট-এর আসরে চলচ্চিত্র ক্যাটাগরিতে সেরা গীতিকার হিসেবে পুরস্কৃত হয়েছেন মীর সাব্বির।

মঙ্গলবার রাতে জাজিরার পদ্মাপাড়ে শেখ রাসেল ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত উপমহাদেশের সবচেয়ে বড় এই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মীর সাব্বিরকে পুরস্কার দেয়া হয়। তার হাতে পুরস্কারটি তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু, এবং চিত্রনায়ক রিয়াজ।

মঞ্চে পুরস্কার গ্রহণ করে শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মীর সাব্বির বলেন, চ্যানেল আই আয়োজিত এতো বড় অনুষ্ঠান থেকে পুরস্কার পেয়ে নিজেকে ধন্য মনে করছি।

তিনি বলেন, জীবনে গীতিকার হিসেবে এবারই প্রথম পুরস্কার পেলাম। সেইসাথে স্বপ্নের পদ্মাসেতু পার হয়ে প্রথম পুরস্কার পেলাম। নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই অভিজ্ঞতা ও পুরস্কার আমার আজীবন মনে থাকবে।

জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে এই পুরস্কারটি পেয়ে তাকে উৎসর্গ করেন মীর সাব্বির।

চলচ্চিত্র ক্যাটাগরিতে সেরা গীতিকার হিসেবে মীর সাব্বিরকে পুরস্কার দেয়া হয়। ‘রাত জাগা ফুল’ ছবিতে ‘বানর বন্ধু’ গানটি লেখার জন্য তিনি এই পুরস্কার পান।

গেল বছর ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি তিনি পরিচালনা ও অভিনয়ও করেছিলেন।

বিষয়:অভিনয়গানমীর সাব্বিরলিড বিনোদনশেখ রাসেলসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…