১৯৯৯ সালের পয়লা অক্টোবর দেশের টেলিভিশন জগতে এক নতুন সূর্যোদয় হয়। আজ সেই সূর্য ২৫ পেরিয়ে ২৬ এর যাত্রা শুরু করেছে। চ্যানেল আই এমন একটি নাম, যা বাংলাদেশের গণমাধ্যম জগতকে শুধু আলোকিত করেনি বরং চেতনায় জাগিয়ে তুলেছে গভীর প্রত্যয় হৃদয়ে বাংলাদেশ। বাংলাদেশের মাটি-প্রকৃতি-কৃষ্টি-সংস্কৃতির দীর্ঘ যাত্রায় কোটি দর্শককে সাথে নিয়ে চ্যানেল আই হয়ে ওঠে সবার প্রাণের চ্যানেল।






