চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ৬ষ্ঠ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২২
বিনোদন
A A

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং শ্রমিকের ঈদ আনন্দ।

তারই ধারাবাহিকতায় ঈদের ৬ষ্ঠ দিনে চ্যানেল আইয়ে থাকছে যেসব অনুষ্ঠান:

সিনেমা
ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারে দেখা যাবে জুয়েল ফারসি পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘বড্ড ভালোবাসি’। এ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ ভট্টাচার্য, বিশ্বজিৎ চক্রবর্তী, সুব্রত, নানা শাহ, কহিনুর প্রমুখ।

টেলিফিল্ম
এদিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘ঈদের সেমাই’। রচনা মারুফ হোসেন সজীব, পরিচালনায় মোহন আহমেদ। অভিনয়ে তৌসিফ, আইরিন আজাদ, অনিক, অন্ত করিম, আশরাফুল সোহাগ প্রমুখ।

একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন টেলিফিল্ম ‘মিথ্যা তুমি সত্য তুমি’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে মামনুন ইমন, রুকাইয়া জাহান চমক, ডলি জহুর, আহসান হাবিব নাসিম প্রমুখ।

নাটক
নাটক ‘মাস্টারমাইন্ড’। গল্প ইবনে হাসান খান ও পরিচালনায় নূর ইমরান মিঠু। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, আশনা হাবিব ভাবনা প্রমুখ। প্রচার হবে ঈদের রাত ৭টা ৩০ মিনিটে।

এদিন রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হবে নাটক ‘মায়ার হাতছানি’। রচনা মিজানুর রহমান ও পরিচালনা এল আর সোহেল। অভিনয়ে আরশ খান, রুকাইয়া জাহান চমক, এস এন জনি, সাদিয়া আয়মান প্রমুখ।

‘ছোট কাকু’র ৮ পর্বের সিরিজ
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রয়েছে শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর ‘ছোট কাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মানিকগঞ্জের মানিক প্যালেস’। বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোট কাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনিকঅন্ত করিমআইরিন আজাদআশনা হাবিব ভাবনাআশরাফুল সোহাগআহসান হাবিব নাসিমঈদ ২০২২চ্যানেল আইডলি জহুরতৌসিফনাটকমামনুন ইমনরুকাইয়া জাহান চমকরোজি সিদ্দিকীলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকায় ঝড়-বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

এপ্রিল ২৬, ২০২৬

৯ জন নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার চ্যাম্পিয়ন আল-আহলি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মারা গেছেন

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে গুলির ঘটনায় আহত নিরাপত্তা কর্মকর্তা ভালো আছে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে গুলি, মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT