বিনোদন

ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ে যত আয়োজন

চ্যানেল আই অনলাইন ঈদের দ্বিতীয় দিনে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। তার মাঝে ঈদের দ্বিতীয় দিন থাকছে গেম শো কৃষকের ঈদ আনন্দ, এ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড, একটি সিনেমা, একটি টেলিফিল্ম, দুটি নাটক সহ নানা আয়োজন।

সকাল ৯টা ৩০মিনিটে প্রচার করা হবে বিশেষ তৃতীয় মাত্রা। উপস্থাপনা ও পরিচালনা জিল্লুর রহমান।

এরপর সকাল ১০টা ১৫মিনিটে থাকছে বাংলা চলচ্চিত্র ‘সাইকো’। পরিচালনায় অনন্য মামুন। অভিনয়ে রোশান, পুজা চেরী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার করা হবে টেলিফিল্ম ‘সেরা রূপসী’। রচনায় মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনায় অনন্য ইমন। অভিনয়ে শ্বাশ্বত, রিয়ামনি, শম্পা রেজা প্রমুখ।

বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার করা হবে ফার্মার্স গেম শো কৃষকের ঈদ আনন্দ। পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় শাইখ সিরাজ।

সন্ধ্যা ৬টা ১০মিনিটে হবে ছোটকাকু সিরিজ ‘নাকাল নকল ছোটকাকু’। ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ পরিচালনা করেছেন আফজাল হোসেন।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার করা হবে এ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড। পরিকল্পনা, পরিচালনায় ও উপস্থাপনায় মুকিত মজুমদার বাবু।

৭টা ৫০ মিনিটে প্রচার করা হবে কমেডি নাটক ‘আবার দাওয়াত’। রচনা ও পরিচালনায় ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, পাভেল, কচি খন্দকার, সামিয়া অথৈ, শামিমা নাজনীন প্রমুখ।

রাত ৯টা ৩৫ মিনিটে হবে নাটক ‘কি ভুল ছিল’। রচনা ও পরিচালনায় মাশরিকুল আলম। অভিনয়ে সাবিলা নুর, মনোজ প্রামানিক, মিলি বাশার, জাভেদ গাজী প্রমুখ।

বিষয়:এ্যাডভেঞ্জার অ্যারাউন দ্যা ওয়ার্ল্ড কৃষকের ঈদ আনন্দ নাকাল নকল ছোটকাকু সাইকো সেরা রূপসী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…