চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে অপূর্ব-মেহজাবীনের লিমিট ছাড়া চাপাবাজি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ২৮, জুন ২০২১
বিনোদন
A A

ঈদ মানেই চ্যানেল আইয়ের বিশাল আয়োজন। আসছে ঈদুল আযহাতেও হচ্ছে না ব্যতিক্রম। প্রতিবারের মতো এই ঈদেও আট দিনব্যাপী দর্শকদের সর্বোচ্চ বিনোদন দিতে চলছে প্রস্তুতি।

সেই ধারাবাহিকতায় আসছে ঈদে চ্যানেল আইয়ের পর্দায় থাকছে রাজীব আহমেদের রচনা ও রুবেল হাসানের পরিচালনায় তুমুল জনপ্রিয় নাটক ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ এর সিক্যুয়াল।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, অন্য যে কোনোবারের তুলনায় এবারের ঈদ আয়োজন হবে আরো বেশি জমজমাট, এবং থাকবে তারকা নির্ভর সব অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় এবার ঈদে প্রচার হবে অপূর্ব-মেহজাবীন জুটির ‘চাপাবাজ আনলিমিটেড’।

গত বছর ইউটিউবে প্রকাশিত সর্বোচ্চ জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ নাটকটি। যেটি দ্রুততম কোটি ভিউ প্রতিযোগিতায়ও অবস্থান করছে তালিকার প্রথম দিকে।

সিএমভির প্রযোজনায় সেই আলোচিত নাটকটি সিক্যুয়েল হলো এবার। যা প্রথমে দেখানো হবে চ্যানেল আইয়ের পর্দায়, এবং পরবর্তীতে সিএমভির ইউটিউবে প্রকাশিত হবে।

নাটকটি রচনা করেছেন রাজীব আহমেদ। তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, আগের চরিত্রগুলো হুবহু থাকছে। তবে এবারের গল্প ‍শুরু হবে অপূর্ব-মেহজাবীন এর দাম্পত্য জীবন ঘিরে। তিনি জানান, এরইমধ্যে নাটকটির শুটিংও শেষ হয়েছে।

Reneta

কাজটি নিয়ে উচ্ছ্বসিত অভিনেতা অপূর্ব বলেন, ‘গত বছর চাপাবাজ নাটকটি করার পর থেকে দর্শকদের যে পজিটিভ সাড়া এখনও পাচ্ছি সেটা বিস্ময়কর। পরে আমাদের মনে হলো, সেই চাপাবাজিটা এবার আমরা আনলিমিটেড পর্যায়ে নিয়ে যাবো। সিক্যুয়েলে আমরা সেই চেষ্টা করেছি। মানে আগের চাপাবাজিতে একটা লিমিট ছিলো, এবার সেটা আনলিমিটেড!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বচ্যানেল আইনাটকনাটতরাজিব আহমেদরুবেল হাসানলিড বিনোদনসিএমভি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: জিএম কাদের

জুলাই ৪, ২০২৬

অভিনেত্রী শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই ৪, ২০২৬

মেসিকে বললাম তুমি সেরা: ভোজিনহা

জুলাই ৪, ২০২৬

আরব আমিরাতের ভিসার নিয়মে বড় পরিবর্তন

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT