আবারও শুরু হচ্ছে চ্যানেল আই সেরাকণ্ঠ
চ্যানেল আই অনলাইন এর অফিসে কর্মীরা কাজ করছেন, একটি গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
আবারও শুরু হচ্ছে দেশের সংগীত জগতের সব চেয়ে জনপ্রিয় মেগা রিয়েলিটি শো ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’। ঐক্য ডট কম ডট বিডিকে সাথে নিয়ে আসরের সপ্তম সিজনের বিস্তারিত জানাতে চ্যানেল আই কার্যালয়ে আয়োজন করা সংবাদ সম্মেলনে ছিলেন এবারের আসরের বিশেষ বিচারক কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লা, বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা শাহীন আক্তার রেনী। সে সময় সেরা কণ্ঠের পাশাপাশি ১৮ বছর ধরে সম্প্রচার হওয়া চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান আজকের সংবাদপত্রের সাথেও ঐক্য ডট কম ডি বিডির সাথে যাত্রা শুরুর চুক্তি সই হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






