বিনোদন

পাকা আমে জমলো তারকা আড্ডা!

হাসি-গল্পে মুখর চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন এর সঙ্গে আমের সঙ্গে তারকা আড্ডা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই নারী ও একজন পুরুষ আমের সঙ্গে আড্ডা দিচ্ছেন, একটি ক্যাফে বা অফিস পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যানেল আই-এর অফিসে প্রায়ই গুণী শিল্পী-সাহিত্যিকদের আড্ডা বসে। তেমই এক প্রাণবন্ত আড্ডায় মেতেছিলেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেত্রী আফসানা মিমি, সংগীতশিল্পী ফেরদৌসী আরা এবং টিভি ব্যক্তিত্ব, উপস্থাপক ফারজানা ব্রাউনিয়া।

আড্ডার শুরু থেকেই পরিবেশ ছিল স্বতঃস্ফূর্ত ও আনন্দময়। দীর্ঘদিন পর তাদের একত্রে দেখা হয়। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল পাকা আম; গ্রীষ্মকালীন এই প্রিয় ফল নিয়েই জমে ওঠে হাসি-আড্ডা ও স্মৃতিচারণা।

দীর্ঘ সময় ধরে চলা এই আড্ডায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা, পছন্দ-অপছন্দ এবং নানা মজার গল্প শেয়ার করেন।

তিন নারী হাসিমুখে আমের সঙ্গে উপহার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ আড্ডার এক পর্যায়ে অতিথিদের উপহার হিসেবে পাকা আম দেওয়া হয়, যা পুরো পরিবেশকে আরও আনন্দমুখর করে তোলে।

উপস্থিত সবাই জানান, এমন খোলামেলা ও প্রাণবন্ত আড্ডা শিল্পীদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে তোলে।

চ্যানেল আইতে প্রায়ই এমন সাংস্কৃতিক আড্ডার আয়োজন করা হয়, যেখানে দেশের স্বনামধন্য শিল্পীরা অংশ নিয়ে দর্শকদের জন্য তৈরি করেন নান্দনিক ও উপভোগ্য মুহূর্ত।

বিষয়:আফজাল হোসেন আফসানা মিমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…