চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলিভিশনকে রক্ষা করতে আমাদের অনেক যত্নবান হতে হবে: ফরিদুর রেজা সাগর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন লোগো ও উপস্থাপক হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিডিয়া, বিশেষ করে টেলিভিশন মিডিয়াকে অনেক শক্তিশালী মাধ্যম উল্লেখ করে টেলিভিশনকে রক্ষা করতে আমাদের অনেক যত্নবান হতে হবে বলে মন্তব্য করেছেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

চ্যানেল আইয়ের দুই যুগে পদার্পণ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি একথা বলেন।

অনেক বছর আগের স্মৃতি উল্লেখ করে ফরিদুর রেজা সাগর বলেন, ‘‘বিখ্যাত সাংবাদিক রফিকুল হক দাদুভাই আমাকে বলেছিলেন, তুমি প্রায়ই গল্প করো যে কনার কাছে একটা বিরাট বিস্ময়- তোমাদের বাসায় এতগুলো দৈনিক পত্রিকা রাখা হয় কেন? একটা পত্রিকা রাখলেই তো হয়। ওদিকে আবার তোমরা রেডিও টেলিভিশনের সঙ্গেও জড়িত। সেখানে নিয়মিত কাজ করো।অনেক খবর আগেই জেনে যাও।তারপর তুমি আর তোমার মা নিয়মিত টেলিভিশন সংবাদ দেখে থাকো। প্রতিদিন সবগুলো পত্রিকা পড়ে থাকো।

Banglabid

দাদুভাই বললেন, কেন?

কিন্তু কনা আরেকটি রহস্যের কথা খেয়াল করেনি। সেটা হলো প্রায় সবগুলো পত্রিকার প্রথম পাতায় একই রকম সংবাদ থাকে। কোনো কাগজে হয়তো প্রথম কলামে ছাপা হয়। কোনো কাগজে শেষ কলামে। পত্রিকার পলিসি অনুযায়ী ছাপা হতো। প্রথম পাতার খবর গুরুত্ব অনুসারে প্রথম পাতাতেই স্থান পেত। কিন্তু এখনকার যুগে সব পত্রিকার প্রথম পাতায় একই খবর একই রকম ছাপা হয় না। এমনকি কোনো কোনো পত্রিকার প্রথম পাতার খবর অন্য পত্রিকার ভেতরের পাতায়ও ঠাঁই পায় না। আর এক্সক্লুসিভ খবর কোনো পত্রিকায় এককভাবে থাকে। দেশে এখন অনেক পত্রিকা। অনেক টেলিভিশন চ্যানেল। ঘণ্টায় ঘণ্টায় খবর। টেলিভিশন চ্যানেলগুলোরও একই অবস্থা। একেক চ্যানেলে একেক খবর। হেডিং লাইনে গুচ্ছ সংবাদ একেক চ্যানেলে একেক রকম। কোনটা যে বেশি গুরুত্বপূর্ণ তা যাচাই করা খুবই কঠিন। অনুষ্ঠানের ব্যাপারেও ঐ একই কথা প্রযোজ্য। কোন অনুষ্ঠান ভালো কোন অনুষ্ঠান প্রাইম টাইমের, কোন সিরিয়াল দীর্ঘদন চলবে, কোন নাটক বা সঙ্গীতানুষ্ঠানের জন্য দর্শক বসে থাকবে সেটা নির্ধারণ করা খুব কঠিন। তাহলে এতগুলো চ্যানেল , এতগুলো পত্রিকা বা মিডিয়া জগতের এই বিরাট সাম্রাজ্য কী করে দর্শক শ্রোতা বা পাঠকের মন জয় করবে?’’

তিনি বলেন, ‘‘কারণ মিডিয়া, বিশেষ করে টেলিভিশন মিডিয়া অনেক শক্তিশালী মাধ্যম। একটা ছোট উদাহরণ দেয়া যাক, একটা শব্দ এদিক ওদিক হলেই তার অর্থ পাল্টে যায়। যেমন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। এই বাক্য পাঠের সময় কেউ যদি কাজী নজরুলের পরে একটু দম নেন তাহলে বাক্যটা হবে কাজী নজরুল… ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। অর্থ পাল্টে যাবে। সেটি শ্রুতিমধুর শোনাবে না। টেলিভিশন এতটাই সেনসেটিভ। টেলিভিশনকে রক্ষা করতে তাই আমাদের অনেক যত্নবান হতে হবে।’’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইচ্যানেল আই জন্মদিনফরিদুর রেজা সাগর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আই আমাদের প্রিয় চ্যানেল

পরবর্তী

বস্তুনিষ্ঠ সংবাদ, তথ্যবহুল ও আকর্ষণীয় অনুষ্ঠান চ্যানেল আইয়ের বৈশিষ্ট্য: তথ্যমন্ত্রী

পরবর্তী
বাংলাদেশের রাজনীতিবিদ চ্যানেল আই অনলাইন সংবাদে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বস্তুনিষ্ঠ সংবাদ, তথ্যবহুল ও আকর্ষণীয় অনুষ্ঠান চ্যানেল আইয়ের বৈশিষ্ট্য: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন ৮ বছর উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিভিশনকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে ভূমিকা রাখলে চলবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT