বাংলাদেশ

বদলে যাচ্ছে পুলিশ-র‍্যাব-আনসারের পোশাক

বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক পরিহিত কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ, র‍্যাব ও আনসারের কর্মকর্তারা নতুন পোশাক পরিহিত অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পরিবর্তন হচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক। ৫ আগস্টের পর পুলিশের সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে নানা আলোচনার পর অবশেষে তা বাস্তবায়ন হতে যাচ্ছে।

আজ (২০ জানুয়ারি) সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন হতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে যুব ক্রীড়া, পরিবেশ, বিদ্যুৎ জ্বালানি, শিল্পসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত আছেন।

ইতিমধ্যে ১৮ ধরনের পোশাক পরিহিত আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করে। সেখান থেকে পোশাক নির্বাচন বা চিহ্নিত হবে। এখান থেকে এক এক বাহিনীর জন্য এক এক রঙয়ের পোশাক নির্ধারণ করা হবে।

এর আগে, ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বিষয়:আইন-শৃঙ্খলা বাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…