চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চান্দু চ্যাম্পিয়ন’র জন্য যে কসরত করেছেন কার্তিক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ০৮, জুন ২০২৪
বিনোদন
A A
দুই যুবক জিমে ব্যায়াম করছেন, একজন পেশী বিশিষ্ট, অন্যজন সাধারণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির অপেক্ষায় রয়েছে কার্তিক আরিয়ান অভিনীত আসন্ন সিনেমা ‘চান্দু চাম্পিয়ন’। মহারাষ্ট্রের বাসিন্দা ভারতের প্রথম প্যারালিম্পিক গোল্ড মেডেলিস্ট মুরলিকান্ত পেটকারের জীবনের উপর তৈরি হয়েছে এই ছবি।

সেই ছবির চরিত্রের জন্যই গত দেড় বছর ধরে নিজেকে বদলেছেন কার্তিক। ইতোপূর্বেই যার ঝলক দেখেছেন দর্শক। এবার ছবির প্রচারণার অংশ হিসেবেই কার্তিক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন তার শরীরের বদলে যাওয়ার (ট্রান্সফরমেশন)  কাহিনি।

আগের ও পরের ছবি শেয়ার করে কার্তিক লিখলেন, ‘৩৯ শতাংশ বডি ফ্যাট থেকে ৭ শতাংশ বডি ফ্যাট। একজন ‘ইনসোমনিয়াক’ হওয়া থেকে ‘ফিটনেস উৎসাহী’ হয়ে ওঠার এই দেড় বছরের জার্নি সত্যি মনে রাখার মতো। জীবন্ত কিংবদন্তি মিঃ মুরলিকান্ত পেটকারের জীবন, আমাকে কেবল একজন শক্তিশালী মানুষই করেনি। সেই সঙ্গে এই বিশ্বাসকে আমার মনে গেঁথে দিয়েছে যে, আপনি যদি মন থেকে কোনও স্বপ্ন দেখেন, তবে এটি আপনি অর্জন করতে পারবেনই। কোনও কিছুই অসম্ভব নয়।’

Banglabid

এরপর নিজের বক্তব্যে তিনি যোগ করেন, ‘আগে মা বলত, যাও জিমে যাও। আর এখন এমন পরিস্থিতি হয়েছে যে, মাকে বলতে হয়, এবার জিম থেকে বাড়ি এসো।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে মূহুর্তেই ভাইরাল হয়ে যায়। ‘চান্দু চাম্পিয়ন’ অভিনেতাকে প্রশংসায় ভরিয়ে দিতে থাকেন নেট-নাগরিকরা। একজন লেখেন, ‘অভাবনীয়! চোখকে বিশ্বাস করতে পারছি না’। অন্যজন লেখেন, ‘এত অ্যাবস! আমি তো গুণে শেষ করতে পারছি না।’ আরেকজনের মন্তব্য, ‘এভাবে এগিয়ে যাও। সাফল্য তোমায় ভরিয়ে রাখবে সারাজীবন। অনেক ভালোবাসা।’

কবির খান পরিচালিত ও সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ নাম ভূমিকায় অভিনয় করছেন কার্তিক। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন ভুবন আরোরা, যশপাল শর্মা, বিজয় রাজ, অনিরুদ্ধ দাভে, পলক লালওয়ানি প্রমুখ। ছবিটি আগামী ১৪ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।- ইন্ডিয়া টুডে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'চান্দু চাম্পিয়ন'কার্তিক আরিয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘর থেকে বের হওয়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর ওপর ভরসা করা হয়

আগস্ট ১৫, ২০২৬

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, ইরান অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT