ক্রিকেট

চন্দ্রপৃষ্ঠের পিচে আগে নিতে হবে ব্যাটিং, লাগবে তিন স্পিনার

চন্দ্রপৃষ্ঠের পৃষ্ঠভাগের ছবি, যেখানে অনেক গর্ত দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চন্দ্রপৃষ্ঠের পৃষ্ঠভাগের ছবি, যেখানে বিভিন্ন আকারের গর্ত ও খাঁজ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণের কীর্তি গড়েছে ভারত। মানুষবিহীন চন্দ্রযান-৩ বুধবার ভারতীয় সময় সন্ধ্যায় চাঁদের বুকে নামে। ইতিহাসে প্রথমবার সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযানটি। এমন অর্জনে ভারতের ক্রিকেটাঙ্গনেও লেগেছে উন্মাদনার হাওয়া।

টিম ইন্ডিয়ার সাবেক ব্যাটার ওয়াসিম জাফর টুইটারে চন্দ্রপৃষ্ঠে ক্রিকেট ম্যাচ হলে পিচের আচরণ কেমন হবে, সেটির ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। একইসঙ্গে গড়েছেন নিজের পছন্দের টিম কম্বিনেশন।

জাফর লিখেছেন, ‘অবশ্যই প্রথমে ব্যাট করার মতো উইকেট। আমি ৩ জন স্পিনার, একজন স্পেশালিস্ট সিমার এবং একজন অলরাউন্ডার নিয়ে খেলতে যাবো।’

চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে নামার পর টুইট করেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও। লিখেছেন, ‘ইসরো (ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা) ভারতের সেরাটা প্রতিনিধিত্ব করছে। নম্র, পরিশ্রমী নারী ও পুরুষ, যারা একত্রিত হয়ে চ্যালেঞ্জকে অতিক্রম করে আমাদের পতাকাকে উঁচুতে তুলেছেন।’

‘ভারত অবশ্যই উদযাপন করবে। আজ চন্দ্রযান দলকে অভিনন্দন জানানোর দিন। চাঁদে ও আমাদের জীবনে প্রতিটি কঠিন অবতরণ থেকে শিক্ষণীয় রয়েছে। যা আমাদেরকে একটি নম্র অবতরণের কাছাকাছি নিয়ে যায়।’

বিষয়:চন্দ্রযান-৩ জাফর টুইটার ভারত শচীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…