বিনোদন

অমিতাভ-শাহরুখদের সঙ্গে একমঞ্চে চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী অমিতাভ-শাহরুখদের সঙ্গে একমঞ্চে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চঞ্চল চৌধুরী অমিতাভ-শাহরুখদের সঙ্গে একমঞ্চে উপস্থিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মঞ্চের মধ্যমণি হয়ে বসে আছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, পাশে জীবনসঙ্গী জয়া বচ্চন। একই সারিতে আছেন বলিউড বাদশা শাহরুখ খান, প্রখ্যাত প্রযোজক মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, কুমার শানুর মতো গুণীজনরা। ঠিক একই সারিতে কোনো বাংলাদেশি তারকাকে দেখলে কেমন লাগবে?

এমন ঘটনাই দেখা গেলো বৃহস্পতিবার বিকেলে। এদিন ভারতের বেশ কয়েকজন কিংবদন্তী মানুষের সঙ্গে একই সারিতে দেখা গেলো বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীকে।

চঞ্চল চৌধুরী ও অন্যান্য ব্যক্তিরা এক অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ মূলত বৃহস্পতিবার বিকেলে শুরু হয়েছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এর উদ্বোধনী অনুষ্ঠানেই উপস্থিত হলেন ভারতীয় গুণী চলচ্চিত্র শিল্পীরা। পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে কলকাতা ২৮তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে উপস্থিত হন চঞ্চল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, শত্রুঘ্ন সিনহা, রানী মুখার্জী থেকে শুরু করে বাংলাদেশের চঞ্চল চৌধুরী। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অরিজিৎ সিং এবং রঞ্জিত মুখোপাধ্যায়ের মতো নামজাদা শিল্পীরা।

শ্যারন স্টোন ও শাহরুখ খান এক অনুষ্ঠানে সাক্ষাৎকারে. Channel i News - চ্যানেল আই নিউজ মঞ্চের একেবারে সামনের সারিতে ভারতীয় গুণীজনদের সাথেই বসেছিলেন চঞ্চল চৌধুরী। একসময় ঘোষণা আসে চঞ্চল চৌধুরীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়ার। দায়িত্ব পরে কলকাতার তারকা অভিনেতা আবীর চ্যাটার্জীর উপর। এসময় আসন থেকে মঞ্চের মাঝখানে উঠে আসেন চঞ্চল। এক ফাঁকে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের সাথেও কুশল বিনিময় করতে দেখা যায় চঞ্চলকে।

চঞ্চল চৌধুরী অমিতাভ-শাহরুখদের সঙ্গে একমঞ্চে, পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ এই উৎসবে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে এবার তিনটি সিনেমা। এরমধ্যে আছে চঞ্চল চৌধুরী অভিনীত ও মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ ছবিটিও।

বিষয়:অমিতাভ অমিতাভ বচ্চন কলকাতা চঞ্চল চৌধুরী চ্যানেল আই জয়া বচ্চন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…