চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ভিকির নতুন সিরিজ ‘রুমি’, মূল চরিত্রে চঞ্চল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৪
বিনোদন
A A

তকদীর ও কারাগার এই দুটি ওয়েব সিরিজ দিয়ে বাংলা ওটিটি দুনিয়ায় সাড়া ফেলে ছিলেন চঞ্চল চৌধুরী। শুধু বাংলাদেশ নয়, কাজ দুটির সুবাদে তিনি পশ্চিমবঙ্গেও দর্শকদের কাছে আলাদা পরিচিতি অর্জন করেন। নতুন খবর, আরও এক নতুন ওয়েব সিরিজে অভিনয় করলেন চঞ্চল চৌধুরী।

নতুন এই ওয়েব সিরিজটির নাম ‘রুমি’। চঞ্চলকে নিয়ে সিরিজটি পরিচালনা করেছেন পুনর্জন্ম, কাজলের দিনরাত্রি, রেডরাম, আমি কী তুমি নির্মাণ করে সুনাম অর্জনকারী নির্মাতা ভিকি জাহেদ। এবারই প্রথম ভিকির নির্দেশনায় কোনো কনটেন্টে কাজ করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল।

এতে একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। যে চরিত্রটি ভার্সেটাইল এই অভিনেতার জন্যেও একেবারে নতুন! রহস্যে ঘেরা থ্রিলার ধাঁচের একটি গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রুমি’। সংশ্লিষ্টরা এখনই এ ব্যাপারে মুখ খুলতে চাননি।

এমনকি নির্মাতা ভিকি জাহেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন আবদুন নূর সজল, রিকিতা নন্দিনী শিমু, দীপা খন্দকার। আসন্ন ঈদে উপলক্ষে হইচই অ্যাপে সিরিজটি মুক্তি পেতে পারে।

চঞ্চল অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। একটি সৃজিত মুর্খাজির পরিচালনায় প্রয়াত বিখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল। আরেক ছবি রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ শুরু হবে আগামীতে।

ভিকি জাহেদের নির্মাণে সর্বশেষ টিকিট ও আরারাত নামে দুটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। ঈদে ওয়েব সিরিজ ‘রুমি’ নিয়ে আসছেন এই নির্মাতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আবদুন নূর সজলওটিটিচঞ্চল চৌধুরীদীপা খন্দকারভিকি জাহেদরিকিতা নন্দিনী শিমুলিড বিনোদনসিনেমাহইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT