পরিবেশ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

বন্যার পানিতে শিশুদের হাসি ও খেলা, বাংলাদেশে বন্যার প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের কিছু অঞ্চলে বুধবার ২৭ আগস্ট অস্থায়ী দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মধ্যম পরিমাণে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং ঢাকা ও রাজশাহীর অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার ২৮ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার ২৯ আগস্ট থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারা দেশে কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

বিষয়:আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর গরম ঝড় তাপমাত্রা পরিবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…