বিনোদন

‘তুফান’-এর পর আগস্টে ভারতে চঞ্চলের ‘পদাতিক’

কাজটি ইতিহাসের পাতায় থেকে যাওয়ার মতো হবে!

বঙ্গবন্ধুর তিনটি ছবি, একটিতে তিনি ভাবুক, অন্যটিতে তিনি দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে বঙ্গবন্ধুর তিনটি ছবি দেখানো হয়েছে, যেখানে তিনি বিভিন্ন ভঙ্গিতে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সোনাই থেকে চাঁন মাঝি, রুপালি পর্দায় চরিত্র নিয়ে খেলা যেন চঞ্চল চৌধুরীর নিত্য নৈমিত্তিক ঘটনা! ‘মনপুরা’ থেকে ‘হাওয়া’ এই যাত্রায় তিনি যে সিনেমাটিই করেছেন সেটি হয়ে গেছে মাইলফলক। সর্বশেষ মশলাদার বাণিজ্যিক ছবি ‘তুফান’ দিয়েও আলোচনা তৈরি করেন চঞ্চল। ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে ৫ জুলাই৷ 

এরমধ্যেই এলো নতুন আরেক ছবি মুক্তির খবর৷ ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জীর ‘পদাতিক’ ছবিটি মুক্তি পাচ্ছে আগস্টে। বিখ্যাত নির্মাতা মৃণাল সেনের জীবনীকে (বায়োপিক) কেন্দ্র করে নির্মিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল।

দীর্ঘ অপেক্ষায় পর ভারতে ‘পদাতিক’ মুক্তি পাচ্ছে। একটি পোস্টার শেয়ার করে খবরটি নিশ্চিত করে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল জানান, ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে ‘পদাতিক’।

এর আগে চঞ্চল চৌধুরী জানিয়েছিলেন, মুক্তি পেলে বাংলাদেশের দর্শকরাও এ বছর পদাতিক দেখতে পারবেন।

তিনি বলেন, মৃণাল সেনের বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুরে। উপমহাদেশের কিংবদন্তী নির্মাতা ছিলেন মৃণাল সেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সাফল্য গাঁথা খুব বেশি মানুষ জানেন না। এই সিনেমায় সেইসব দিক উঠে আসবে।

চঞ্চল চৌধুরী বলেন, ৩০-৩৫ বছর থেকে ৯০ বছর বয়স পর্যন্ত মৃণাল সেনের লুকগুলোতে আমাকে অভিনয় করতে হয়েছে। জন্ম থেকে মৃত্যু তার কাব্যময় জীবন উঠে এসেছে। যে কোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টায় কমতি থাকে না। পদাতিকে খুব সচেতনভাবে আমি সেরা চেষ্টাটা করেছি।

‘পদাতিক’ পরিচালনা করেছেন সৃজিত মুখার্জী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে চঞ্চল বলেন, সৃজিত মুখার্জি এর আগে তার বিভিন্ন কাজে প্রতিভার প্রমাণ দিয়েছেন। আমরা নিজেদের কাজগুলো দেখি, পছন্দ করি। সৃজিত গবেষণা ও যত্ন নিয়ে সিনেমাটি করেছেন। আমার মনে হয় এই কাজটি ইতিহাসের পাতায় থেকে যাওয়ার মতো হবে।

বিষয়:চঞ্চল চৌধুরী তুফান সিনেমা সৃজিত মুখার্জি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…