চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন নয়, আগের মতোই ‘শক্তিশালী’ রিয়াল, আত্মবিশ্বাসী লিভারপুলও

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
Liverpool coach Jürgen Klopp smiling at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্নে স্লট

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রায় ১১ মাসে আগে অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিল ইউরোপের অন্যতম দুই সফল দল লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের ২-০ গোলে হারিয়েছিল আর্নে স্লটের অলরেডবাহিনী। আবারও দুদল মুখোমুখি, লড়বে একই মঞ্চে, লিভারপুলের মাঠেই, তবে আগের ম্যাচের সাথে তুলনা করতে নারাজ স্বাগতিক কোচ। স্লট সাথে জানালেন, সদ্যই লিভারপুল ছেড়ে রিয়ালে যাওয়া ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে দেয়া হবে উষ্ণ অভ্যর্থনা।

ম্যাচের আগে স্লট বলেছেন রিয়ালের সফলতার কথা। যদিও তাতে কোন সমস্যা নেই বলেছেন। তার প্রত্যাশা, লড়াই হবে সমানে সমানে।

লিভারপুল কোচ বলেছেন, ‘আমার জন্য এই ম্যাচটা গত মৌসুমের সঙ্গে তুলনা করা কঠিন। আগেও বলেছি, কারণ গত মৌসুমে যখন তারা এখানে খেলেছিল, তাদের অনেক খেলোয়াড় চোটে ছিল। এখন তা নয়। তারা প্রায় একই দল রেখেছে। গত মৌসুমের সঙ্গে অনেক মিল দেখছি। জাভি আলোনসো মাদ্রিদে অসাধারণ কাজ করছেন, যদিও কার্লো আনচেলত্তিও সেটাই করেছিলেন।’

Banglabid

‘তারা কয়েকজন নতুন খেলোয়াড় যুক্ত করেছে, যা হয়তো খেলার ধরনে কিছুটা প্রভাব ফেলতে পারে। কিন্তু গত মৌসুমেও খুব ভালো এক রিয়াল মাদ্রিদ দেখেছি। এখনও সেটাই দেখছি। তারা সবসময়ই এ প্রতিযোগিতায় এক বড় শক্তি। গত কয়েকবছরে তারা কতবার সেমিফাইনাল খেলেছে জানি না। খুব শক্তিশালী একটি দল, কিন্তু আমরাও খুব ভালো দল।’

চোটে এখনও মাঠে বাইরে আছেন রিয়ালের তিন অভিজ্ঞ- রক্ষণের দানি কারভাহাল, ডেভিড আলাবা ও অ্যান্টনিও রুডিগার। আক্রমণে যুক্ত হয়েছেন কাইলিয়ান এমবাপে এবং জুড বেলিংহ্যাম। দুর্দান্ত মৌসুম কাটাচ্ছে আলোনসোর দল। লা লিগায় ১১ ম্যাচে এক হারের বিপরীতে জয় ১০টি। চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচে ৩ জয় নিয়ে আছে টেবিলের পাঁচে।

এদিকে লিভারপুলের মৌসুম শুরুটা ভালো হয়নি। প্রিমিয়ার লিগে শেষ ৫ ম্যাচে দেখেছে ৪ হার, ১০ ম্যাচে জিতেছে ৬টি, টেবিলে তিনে আছে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচে জিতেছে দুটিতে, হার একটি, আছে টেবিলে দশে।

Reneta

ট্রেন্টকে নিয়ে স্লট বলেছেন, ‘শুধু বলতে পারি, তিনি আমার কাছ থেকে কেমন অভ্যর্থনা পাবেন। খেলোয়াড় এবং মানুষ হিসেবে তার সম্পর্কে আমার দুর্দান্ত স্মৃতি রয়েছে। তিনি আমাদের সহ-অধিনায়ক ছিলেন। লিভারপুল জার্সি পরে তার অনেক চমৎকার মুহূর্ত আমার মনে আছে। তাই আমার পক্ষ থেকে তিনি উষ্ণ অভ্যর্থনা পাবেন। তবে আগে দেখা যাক, তিনি মাঠে থাকেন কিনা। আমাদের সমর্থকরা কীভাবে প্রতিক্রিয়া দেখায় সেটাও দেখার। সেটা আমি একদমই জানি না।’

ম্যাচের আগে স্লট এটিও মনে করিয়ে দিয়েছেন, জাভি ভালো মানুষ এবং কোচের পাশেপাশি একজন সাবেক অলরেড সদস্য। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় অ্যানফিল্ডে নামবে লিভারপুল-রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজাভিট্রেন্টরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুলস্লট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারে সতর্ক সংকেত জারি

পরবর্তী

‘আমরা ভাগ্যবান যে, তাকে পেয়েছিলাম’

পরবর্তী
একজন বৃদ্ধ মহিলা হাসছেন, পটভূমিতে কিছু মানুষ ও গাছ দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা ভাগ্যবান যে, তাকে পেয়েছিলাম’

সারজিস আলমের ছবি, প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ: সারজিস আলম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT