চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-আর্সেনালের জয়ের রাতে ম্যানসিটির হোঁচট পিএসজিতে

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়ের আবেগপ্রবণ মুহূর্ত, মাঠে ম্যাচ চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম পাঁচ ম্যাচের তিনটি হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে পায়ের তলায় মাটি পেলো। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে রেডবুল সলজবুর্গকে ৫-১ গোলে উড়িয়ে অন্তত প্লে-অফে খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।

জয়ের ম্যাচে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে দুই ব্রাজিলিয়ান রদ্রিগো আর ভিনিসিয়াস জুনিয়র করেছেন ২টি করে গোল। অপর গোলটি কাইলিয়ান এমবাপের।

ম্যাচের আগে রিয়ালের হয়ে ভিনিসিয়াসের গোল ছিল ৯৯টি। জোড়া গোলে সেটা বেড়ে এখন ১০১। রিয়ালের ২৩তম খেলোয়াড় হিসেবে গোলের সেঞ্চুরির মাইলফলকে গেলেন ব্রাজিলিয়ান তারকা।

Banglabid

রাতের আরেক ম্যাচে পিএসজির সঙ্গে ৪-২ গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। তাতে চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুম থেকে বিদায়ঘণ্টাও যেন খানিক স্পষ্ট হল সিটিজেনদের জন্য।

পিএসজির মাঠে ম্যানসিটি শেষ ৩৭ মিনিটে হজম করেছেন ৪ গোল। দুদল মিলিয়ে গোল করেছে মোট ৬টি। যার সবকটিই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫০ মিনিটে জ্যাক গ্রিলিশ আর ৫৩ মিনিটে আর্লিং হালান্ডের গোলে লিড নেয়া ম্যানসিটি এরপর দেখেছে পিএসজির দুর্দান্ত ফিরে আসা।

উসমানে ডেম্বেলে ও বার্কোলার লক্ষ্যভেদে সমতায় ফেরে পিএসজি। জোয়াও নেভেস স্বাগতিকদের লিড এনে দেয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান গনসালো রামোস।

Reneta

রাতের অন্য ম্যাচে অঘটনের শিকার হয়েছে বায়ার্ন মিউনিখ। ৩-০ গোলে জার্মান ক্লাবটি হেরে গেছে ফেইনুর্দের কাছে। তবে একই ব্যবধানে ডায়নামো জাগরেভকে হারিয়েছে আর্সেনাল। আর ১-০ গোলের জয় পেয়েছে দুই প্রতিবেশী ইন্টার মিলান ও এসি মিলান। ইন্টার স্পার্তা প্রাহাকে এবং মিলান হারিয়েছে জিরোনাকে।

৭ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে রিয়াল। ২৫ নম্বরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮। সবগুলোতে জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা এবং বার্সার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে তিনে আছে আর্সেনাল। প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখা পিএসজি উঠে এসেছে ২২ নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিআর্সেনালগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগপিএসজিভিনিসিয়াসমিলানম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাচারকৃত অর্থ ফেরতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সাহায্য চাইলেন ড. ইউনূস

পরবর্তী

তিন ফোক গান নিয়ে আসছেন শারমিন রমা

পরবর্তী
শারমিন রমা মিররের সামনে দাঁড়িয়ে ফোক গান পরিবেশন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ফোক গান নিয়ে আসছেন শারমিন রমা

স্বর্ণের গয়না হাতে ধরা, দাম বাড়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দ্বিতীয়বার দাম বাড়ল স্বর্ণের

সর্বশেষ

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT