চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ গোলের রোমাঞ্চে ইন্টার-বার্সা সমানে সমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ পূর্বাহ্ণ ০১, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, গোলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে ফিরেছে স্পেনের লা লিগা জায়ান্ট বার্সেলোনা। প্রতিপক্ষ এমন একটি দল, যারা শেষ তিন ম্যাচে হেরে কিছুটা কোণঠাসা। তারপরও ম্যাচ হল ড্র, জয় আসেনি। দারুণ দৃঢ়তা দেখিয়ে বার্সার মাঠ থেকে সমতা নিয়ে ফিরেছে ইতালির সিরি আ’র ইন্টার মিলান।

অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে সেমির প্রথম লেগে ইন্টারের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। এদিন মৌসুমের রেকর্ড ৫০ হাজার ৩১৪ দর্শকের উপস্থিতি মিলেছে মাঠে, যা চলতি মৌসুমে অলিম্পিক স্টেডিয়ামে সর্বোচ্চ। আবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে এতবেশি গোলের ড্র ম্যাচ ১৯৯৯ সালের পর আর দেখেনি ফুটবলবিশ্ব।

বার্সার মাঠে এত দর্শককে স্তব্ধ করে ৩০ সেকেন্ডেই এগিয়ে যায় ইন্টার মিলান। ইতালির ক্লাবটিকে এগিয়ে দেন মার্কাস থুরাম, যা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে দ্রুততম সময়ে গোলের রেকর্ড।

Banglabid

২১ মিনিটে ইন্টার স্কোর করে ফেলে ২-০। প্রথম গোল যিনি বানিয়ে দিয়েছিলেন, সেই ডামফ্রিস এবার গোলদাতা। চমৎকার এক ওভারহেড কিকে। মিনিট তিনেক পরই অবশ্য জাদু দেখান বার্সার লামিন ইয়ামাল। ইন্টারের পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে জটলার ভেতর থেকে দুর্দান্ত এক শটে দূরের পোস্ট দিয়ে বল পাঠিয়ে দেন জালে। ব্যবধান কমে হয় ২-১ গোল।

গোলে একটা রেকর্ডও গড়েন ইয়ামাল। ১৭ বছর ২৯১ দিন বয়সী ফরোয়ার্ড এখন চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে সবচেয়ে কমবয়সী গোলদাতা। পেছনে ফেলেছেন কাইলিয়ান এমবাপের ১৮ বছর ১৪০ দিন বয়সে গোলের রেকর্ড।

ম্যাচের ৩৮ মিনিটে ফেররান তরেসের গোলে ২-২ সমতায় টানে বার্সেলোনা। বিরতির আগে দুদল আর জালের দেখা পায়নি।

Reneta

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ইন্টারকে আরেকদফা এগিয়ে দেন ডামফ্রিস। তার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিটের মধ্যে আবারও সমতায় ফেরে বার্সা। এবার অবশ্য নিজের জাল রক্ষা করতে গিয়ে উল্টো বল নিজেদের জালেই পাঠিয়ে দেন ইন্টারের ইয়ান সোমার। ৩-৩ গোলের সমতায় থামে ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিইন্টার মিলানইয়ামালচ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনারাফিনহালা লিগালিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

আগস্ট ১২, ২০২৬

নীরবতা ভাঙলেন মেসি, লিখলেন ‘তোমাকে ভালোবাসি, বাবা’

আগস্ট ১২, ২০২৬

রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

আগস্ট ১২, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতি, অনূর্ধ্ব-২০ দলকে ৯-২ গোলে হারাল হকি দল

আগস্ট ১২, ২০২৬

লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT