চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফিনহার হ্যাটট্রিকে বার্সার জয়, জিতেছে ম্যানসিটি-লিভারপুলও

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল খেলোয়াড়রা জিতেছে ম্যাচের পর উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্ন মিউনিখের সঙ্গে নয় বছরের আক্ষেপ ঘুচিয়েছে বার্সেলোনা। ইউরোপসেরার প্রতিযোগিতাটিতে জার্মান ক্লাবটির সঙ্গে টানা ছয় হারের পর জয়ের স্বাদ পেয়েছে কাতালান দলটি। জয়ের নায়ক ব্রাজিলিয়ান তারকা রাফিনহা, করেছেন হ্যাটট্রিক।

অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্নের সঙ্গে ৪-১তে জিতেছে হান্সি ফ্লিকের দল।

এক মিনিটের মধ্যে রাফিনহার গোলে বার্সা এগিয়ে গেলে ১৮ মিনিটে সমতা টানেন হ্যারি কেন। রবার্ট লেভান্ডোভস্কির গোলে স্বাগতিকরা ফের এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান রাফিনহা। দ্বিতীয়ার্ধের শুরুতে তিনি পূরণ করেন হ্যাটট্রিক।

Banglabid

ইউরোপিয়ান কাপ নাম বদলে ১৯৯২-৯৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর টুর্নামেন্টে বার্সেলোনার খেলোয়াড়দের এটি ১৫তম হ্যাটট্রিক। আগেরদিন ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকে তালিকায় বার্সাকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে উঠে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। একদিন পরই রিয়ালের পাশে চলে এল বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের দশে রয়েছে তারা।

রাতের অন্য ম্যাচে প্রতিযোগিতায় নিজেদের তৃতীয় ম্যাচে আরেকটি বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ৫-০ গোলে তারা উড়িয়ে দিয়েছে স্পার্তা প্রাগকে। ম্যাচে জোড়া গোল করেছেন আর্লিং হাল্যান্ড। জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে সিটি।

জিতেছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুলও। লেইপজিগের মাঠ থেকে ফিরেছে ১-০ গোলের জয় নিয়ে। ২৭ মিনিটে ডারউইন নুনেজের একমাত্র গোলে জার্মানি থেকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ফিরেছে অলরেডসরা। তবে ঘরের মাঠে লিলের কাছে হেরে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে ইয়াং বয়েজের বিপক্ষে ১-০তে জিতেছে ইন্টার মিলান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদচ্যাম্পিয়ন্স লিগবায়ার্নবার্সেলোনাম্যানচেস্টার সিটিরাফিনহালিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থায় ভয়াবহ সন্ত্রাসী হামলা

পরবর্তী

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘ডানা’

পরবর্তী
বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় ডানা এর প্রভাব দেখাচ্ছে উপগ্রহ চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে 'ডানা'

নতুন তথ্য সচিব মাহবুবা ফারজানা এর অফিসিয়াল লোগো ও নাম. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন তথ্য সচিব মাহবুবা ফারজানা

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT