চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ বছর আগের সেই ‘অপরাজেয়’ জার্সি বেছে নিলো আর্সেনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ২৬, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আর্সেনাল লিগের শুরু থেকে ছিল টেবিলের শীর্ষে। প্রায় সাত মাস। প্রিমিয়ার লিগে শেষদিকে এসে খেই হারায় মিকেল আর্তেতার দল। লিগ শিরোপা জেতা হয়নি। তবে ছয় মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরাটা আনন্দে ভাসিয়েছে গানারদের। আর্তেতা যুগে এমন অর্জনের পরপরই আসছে মৌসুমের নতুন জার্সিও সামনে আনল ক্লাবটি।

২০১৬-১৭ মৌসুমে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে লড়েছিল আর্সেনাল। আগামী মৌসুমে লাল-সাদা রঙে সেজে মাঠ মাতাবেন জেসুস-রুডিগার। নতুন কিটটির ধারণা নেয়া হয়েছে তাদের ২০০৩-০৪ মৌসুমের জার্সি থেকে। সেই মৌসুম আর্সেনালের জন্য ঐতিহাসিক ছিল।

সেই মৌসুমে প্রিমিয়ার লিগে একটি ম্যাচও হারেনি আর্সেনাল। ২৬ জয় ১২ ড্রয়ে ৯০ পয়েন্ট নিয়ে ঘরে তুলেছিল লিগ টাইটেল। অপরাজেয় মৌসুমের ২০ বছর পূর্তিতে একই রকম জার্সি আগামী মৌসুমের হোম কিট হিসেবে বেছে নিয়েছে ক্লাবটি। এডিডাসের ডিজাইন করা জার্সিতে আছে কয়েকটি নতুন সংযোজনও।

শনিবার আর্সেনালের নারী দল অ্যাস্টন ভিলার বিপক্ষে নতুন জার্সি পরে নামবে। পরদিন লিগে নিজেদের শেষ ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে উলভসের বিপক্ষে নতুন জার্সিতে দেখা যাবে আর্তেতার শিষ্যদের। সমর্থকদের উজ্জীবিত করার জন্য, জার্সি বিক্রির বার্তা দেয়ার জন্য এই অগ্রিম জার্সি ব্যবহার বলে খবর।

চলতি মৌসুমে ৩৭ ম্যাচ খেলেছে আর্সেনাল। ২৫ জয়, ৬ ড্র ও ৬ হারে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে তারা। নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমে সরাসরি খেলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্তেতাআর্সেনালইপিএলইংলিশ প্রিমিয়ার লিগচ্যাম্পিয়ন্স লিগপ্রিমিয়ার লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গবেষণার উটপাখি জবাই করে খাওয়ার অভিযোগে এনসিপির নিন্দা

আগস্ট ১, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

আগস্ট ১, ২০২৬

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোন আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬

রাজধানীতে সাড়ে ৬ বছরের দুর্ঘটনায় ভয়াবহ চিত্র, মোট নিহত ১৩৮৪

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT