চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাপোলির মাঠে ড্র, ১৬ বছর পর সেমিফাইনালে এসি মিলান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

প্রথম লেগে সান সিরোতে ১-০ গোলে জয়ের পর ফিরতি লেগে নাপোলির মাঠে ড্র করেছে এসি মিলান। দুই লেগ মিলিয়ে ১ গোলে এগিয়ে থেকে ১৬ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি। সবশেষ ২০০৬-২০০৭ মৌসুমে সেমিতে খেলেছিল মিলান। সে বছর ফাইনালে লিভারপুলকে হারিয়ে জিতেছিল শিরোপাও।

স্তাদিও ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে ১-১ গোলে ড্র হয় নাটকীয় ম্যাচটি। দুই দলেরই পেনাল্টি মিসের রাতে এসি মিলানের হয়ে একমাত্র গোলটি করেছেন অলিভিয়ের জিরুড। নাপোলির গোলটি করেছেন ভিক্টর ওসিমহেন। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সেমিতে গেল পিউলির শিষ্যরা।

ঘরের মাঠে বল দখলে দাপঠ ছিল নাপোলির। পার্থক্যও ছিল চোখে লাগার মত। আক্রমণেও এগিয়ে ছিল স্বাগতিকরা। শুরু থেকেই ইন্টার মিলানকে চেপে ধরেছিল চলতি মৌসুমে সিরি-আ’র শীর্ষে থাকা ক্লাবটি। একের পর এক আক্রমণে ইন্টার রক্ষণভাগের ঘাম ঝরিয়েছিল খুব।

Banglabid

২২ মিনিটে ফিরতি আক্রমণে পেনাল্টি পায় সফরকারী দল। ডি-বক্সের ভেতর রাফায়েল লেয়াওকে ফেলে দেন মারিও রুই। তবে পেনাল্টি থেকে গোল আদায়ে ব্যর্থ হন ওলিভিয়ের জিরুড। ফরাসি ফরোয়ার্ডকে হতাশ করেন নাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেট।

পেনাল্টিতে গোল আদায়ে ইন্টারকে হতাশ করলেও ৪৩ মিনিটে দলকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড। রাফায়েল লেয়াওর পাস থেকে গোল আদায় করেন তিনি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারী দল।

বিরতির পর শুরুতেই ইন্টারের ডি বক্সে বল নিয়ে ঢুকে পড়েছিলেন কাভারাস্কেইয়া। কিন্তু ব্যর্থ হন গোল আদায়ে। এরপর গোল আদায়ে চেষ্টা করেছিল দুই দলই, তবে কেউই পায়নি জালের দেখা।

Reneta

৮২ মিনিটে পেনাল্টি পায় নাপোলি। কিন্তু ইন্টার মিলানের মত স্বাগতিকরা ব্যর্থ হয় গোল আদায়ে। কাভারাস্কেইয়ার শট ঠেকিয়ে দেন মিলান গোলরক্ষক। এরপর যোগ করা সময়ে গোল করে দলকে সমতায় ফেরান ভিক্টর ওসিমহেন। ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। শেষ অবধি বিদায়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় নাপোলিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসি মিলানওসিমহেনচ্যাম্পিয়ন্স লিগনাপোলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT