অন্যান্য খেলা

চ্যাম্পিয়ন্স হকি ট্রফি পেলো ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা, যেখানে ট্রফি উন্মোচন ও মউ স্বাক্ষর ও ফ্র্যাঞ্চাইজি নাম উন্মোচন করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স হকি ট্রফিতে আগেই চূড়ান্ত ছিল পাঁচটি ফ্র্যাঞ্চাইজি, ষষ্ঠ দল হিসেবে শেষে যোগ দিয়েছে মেট্রো এক্সপ্রেস। ছয়টি বিভাগের নামে ৬টি দল নিয়ে শুরু হচ্ছে হকির উদ্বোধনী আসরটি।

দেশে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি হকি লিগে দল কিনেছে মোনার্ক মার্ট, একমি গ্রুপ, ওয়ালটন গ্রুপ, সাইফ পাওয়ারটেক, রূপায়ন গ্রুপ এবং মেট্রো এক্সপ্রেস। অক্টোবরের তৃতীয় সপ্তাহে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে আসর মাঠে গড়ানোর সূচি রয়েছে।

দেশে একসময় ফুটবল, ক্রিকেটের পরই জনপ্রিয় খেলা ছিল হকি। সময়ের বিবর্তনে জনপ্রিয়তায় তুঙ্গে থাকা বাংলাদেশের হকি যেন হারিয়েই যেতে বসেছিল। সেই জনপ্রিয়তা ফেরাতে এবং খেলাটির উন্নয়নের সহযোগী হতে বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজিত আসরে দল নিয়েছে মেট্রো এক্সপ্রেস।

দলটির ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম শুভ চ্যানেল আইকে জানিয়েছেন, হকির উন্নয়নে ভূমিকা রাখতে চান তারা। হকির নতুন জাগরণ এই আসর থেকে শুরু হবে বলে বিশ্বাস করেন তিনি।

ছয় দলের আসরে মোট ম্যাচ হবে ৩৪টি। প্রত্যেক দলে ৬ জন আইকন খেলোয়াড় থাকবে। প্রতি দলে খেলোয়াড় থাকবেন ১৮ জন। ৪ জন করে বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি।

বিষয়:বাংলাদেশ হকি ফেডারেশন মোনার্ক মার্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…