চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাবার না পাওয়ায় আওয়ামী লীগের সভায় চেয়ার ভাংচুর

হাফিজ রায়হান সাদা হাফিজ রায়হান সাদা
১১:৪২ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, জামালপুর
A A

ভুরিভোজের খাবার না পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে জামালপুর আওয়ামী লীগের সভায় ব্যাপক হট্টগোল তৈরি হয়। এসময় কয়েকশ চেয়ার ভাংচুর ও অন্তত ২০ জন আহতের ঘটনা ঘটেছে।

গতকাল (১০ ডিসেম্বর) রোববার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। হট্টগোলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, মহান বিজয়ের মাসে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ গতকাল একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিল শেষে ভুরিভোজের একটি আয়োজনও রাখা হয়। সভা শেষে অতিথিরা বিদায় হলে বিতরণ করা হয় গরুর মাংস দিয়ে রান্না করা মিল্লিভাত।

উপস্থিত বেশির ভাগ নেতা-কর্মীরা মিল্লিভাত থেকে বঞ্চিত হন। এক পর্যায়ে বিক্ষুদ্ধ নেতা কর্মীরা কয়েক‘শ চেয়ার ভাংচুর করা শুরু করেন। এছাড়াও এই সভায় চেয়ার ছুড়ে মারার ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হন। তারা সকলেই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দসহ জেলা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগচেয়ার ভাংচুরভুরিভোজমিল্লিভাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনিয়র শিল্পীদের নিয়ে ছবি বানান, মানুষ হলে যেতে বাধ্য হবে!

পরবর্তী

চৌদ্দ দলের আসন ভাগাভাগি দু’একদিনের মধ্যেই হবে চূড়ান্ত

পরবর্তী

চৌদ্দ দলের আসন ভাগাভাগি দু’একদিনের মধ্যেই হবে চূড়ান্ত

ঢালারচর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT