চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলের কুশপুত্তলিকা দাহ

অনিন্দিতা সরকার প্রথা অনিন্দিতা সরকার প্রথা
৪:৪৯ অপরাহ্ণ ১২, মে ২০২৩
চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A
প্রদর্শনীতে দাহ করা হচ্ছে কুশপুত্তলিকা, অনেক মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের কুশপুত্তলিকা পুড়িয়ে তার বহিষ্কার চেয়ে মিছিল করেছে চবি ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ১১ মে রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বরে এ ঘটনা ঘটে।

এরপর নেতাকর্মীরা জিরো পয়েন্ট থেকে স্টেশন পর্যন্ত মিছিল করে।তারা মেয়াদোত্তীর্ণ কমিটি ও সভাপতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

শাখা ছাত্রলীগের এই অংশ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসিরউদ্দিনের অনুসারী।

শাখা ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘চবি ছাত্রলীগের অযোগ্য সভাপতি, পদ পাওয়ার পর থেকেই একের পর এক কেলেঙ্কারি ঘটাচ্ছে। কর্মীদের দিয়ে পা টেপানো, মেয়েদেরকে মেসেঞ্জার-হোয়াটস্যাপে বিরক্ত করা, নিজের অশ্লীল ছবি ভাইরালসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে সে চবি ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’

এ বিষয়ে রেজাউল হক রুবেল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘যারা এসব কর্মকাণ্ড করছে তারা অন্য গ্রুপ। তারা আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছে না বলে এসব অপকর্ম করছে।’

তিনি আরও বলেন, ‘এদের মধ্যে প্রদীপ চক্রবর্তী দুর্জয় তাপস হত্যা মামলার আসামী। আমি বিভিন্ন সময় তাপসের হত্যার বিচারের দাবি করায় দুর্জয় আমার উপর ক্ষুব্ধ হয়ে এসব করছে।’

রেজাউল হক রুবেলের কুশপুত্তলিকা দাহের ছবি, পুড়িয়ে প্রতিবাদ জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তবে বিষয়টি অস্বীকার করে প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ‘আমি সভাপতিকে বিগত পাঁচ ছয় বছরে তাপস হত্যা মামলার বিচার চাইতে দেখিনি। তাছাড়া ২০১৪ সালে তাপস হত্যা মামলার যে চার্জশিট দেওয়া হয়েছে, তাতে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘তাপসের মৃত্যুর পেছনে কার হাত ক্যাম্পাসের সবাই জানে। তারা নিজেরাই এ কাজ করে আমরা প্রতিপক্ষ বলে আমাদের নামে মামলা দিয়েছে।’

২০১৪ সালের ১৪ ডিসেম্বর শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে শাহজালাল হল ও শাহ আমানত হলের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রলীগ কর্মী ও সংস্কৃত বিভাগের ছাত্র তাপস সরকার। পরে ১৭ ডিসেম্বর তাপসের সহপাঠি হাফিজুল ইসলাম হাটহাজারী থানায় হত্যা মামলা করেন। ২০১৬ সালে ২ মে ২৯ জনকে আসামী করে মামলার চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

চার্জশিটে মূল অভিযুক্ত হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সংস্কৃতি বিষয়ক উপসম্পাদক আশরাফুজ্জামান আশা। কিন্তু সাক্ষ্য ও প্রমাণের অভাবে ৯ বছরেও বিচার হয়নি এই মামলার।

ট্যাগ: কুশপুত্তলিকা দাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুদান থেকে আরও ২শ ৩৯ জন বাংলাদেশী দেশে ফিরেছেন

পরবর্তী

সিনেপ্লেক্সে ‘পাঠান’ দেখতে দর্শকদের ঢল

পরবর্তী
সিনেমা দেখার জন্য দর্শকদের ভিড়, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেপ্লেক্সে 'পাঠান' দেখতে দর্শকদের ঢল

কলাগাছে ভাইরাসের কারণে পাতা ঝরে যাচ্ছে, ক্ষতি হচ্ছে ফসলের. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় কলাগাছে ভাইরাসের আক্রমণ

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT