চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ মামলায় খালাস পেয়েছেন লামিচানে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ১৫, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
খালাসপ্রাপ্ত লামিচানে, জনসমাগমের মাঝে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে ৮ বছরের কারাদণ্ড শাস্তি পেয়েছিলেন নেপালের সাবেক অধিনায়ক সন্দীপ লামিচানে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে খালাস পেয়েছেন তারকা ক্রিকেটার।

বুধবার পাটান হাইকোর্টের বিচারপতি সূর্যদর্শন দেব ভট্ট এবং অঞ্জু উপ্রেতি ঢাকলের একটি ডিভিশন বেঞ্চ কাঠমান্ডু জেলা আদালতের ৮ বছরের কারাদণ্ডের রায় বাতিল করেছে। পাটান হাইকোর্টের মুখপাত্র তীর্থরাজ ভট্টরাই এ বিষয়ে বলেছেন, ‘প্রমাণের অভাবে জেলা আদালতের সিদ্ধান্ত বাতিল করেছেন বেঞ্চ।’

এর আগে জেলা আদালতের রায়ের পর নেপাল ক্রিকেট বোর্ড লামিচানেকে নিষিদ্ধ করেছিল। যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন লামিচানে। রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন তিনি। রায়ের পর আদালতের বাইরে তার সমর্থকদের উল্লাস করতে দেখা যায়।

Banglabid

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য লামিচানেকে ছাড়াই দল ঘোষণা করেছে নেপাল। বোর্ড চাইলে অবশ্য ২৫মে পর্যন্ত আইসিসির অনুমোদন ছাড়াই তাকে দলে নিতে পারবে।

২০২২ সালে কাঠমান্ডুর একটি হোটেলে এক কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত হন লামিচানে। গত জানুয়ারিতে ধর্ষণের ওই মামলায় তাকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেয়া হয়। রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানান ২৩ বর্ষী তারকা। পাশাপাশি আপিলের রায় আসার আগপর্যন্ত জেলের বাইরে থাকতে চান। আদালত তার আবেদন মেনে জেলের বাইরে থাকার অনুমতি দেন।

লামিচানের বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৭ বর্ষী এক নাবালিকা ভক্তের সরলতার সুযোগ নিয়ে ধর্ষণ করেছেন। গত বছরের ৮ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ সময় নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএন) দ্বারা তৎকালীন অধিনায়ক লামিচানেকে বরখাস্ত করা হয়েছিল। সিপিএল খেলে ৬ সেপ্টেম্বর দেশে ফিরলে কাঠমান্ডু থেকে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেন।

Reneta

লেগ স্পিনে ভেলকি দেখিয়ে বিশ্ব ক্রিকেটে তাক লাগিয়ে দিয়েছেন লামিচানে। আইপিএল, সিপিএল হয়ে বিশ্বের বড় বড় টি-টুয়েন্টি টুর্নামেন্টে নিয়মিত হয়ে উঠেছেন। দেশের জার্সিতে ৫১ ওয়ানডেতে ১১২ ও ৫২ টি-টুয়েন্টিতে শিকার করেছেন ৯৮ উইকেট। নেপাল জার্সিতে ২০১৮ সালে ২৩ বর্ষী তারকার অভিষেক হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালাসনেপাললামিচানেলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রীকে হেনস্তার প্রতিবাদে ১৭ বাস আটকে রেখেছে জাবি শিক্ষার্থীরা

পরবর্তী

ক্যারেকটার আর্টিস্টদের পাহাড় ঠেলে আগাতে হয়: এলিনা শাম্মী

পরবর্তী
এলিনা শাম্ম্মী ক্যারেকটার আর্টিস্ট হিসেবে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারেকটার আর্টিস্টদের পাহাড় ঠেলে আগাতে হয়: এলিনা শাম্মী

শিক্ষার্থীরা ক্লাসে বসে শিক্ষককে মনোযোগ দিয়ে শুনছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে স্কুলে পাস করেনি কোন শিক্ষার্থী !

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT