পাঁচ ক্যাটাগরিতে সৌদি যেতে লাগবে দক্ষতার সনদ

A Bangladeshi man in traditional dress, wearing a red and white checkered headscarf, seated at a formal event. Channel i News – চ্যানেল আই নিউজ
দক্ষতার সনদ ছাড়া এখন থেকে কাঠমিস্ত্রী, ইলেকট্রিক, এয়ারকন্ডিশন, অটোমোবাইল এবং ওয়েলডিং কর্মীরা সৌদি আরবে যেতে পারবেন না।
আজ এক সংবাদ সম্মেলনে একথা জানান সৌদি রাষ্ট্রদূত ইউসুফ আল দুহাইলান।
সৌদি রাষ্ট্রদূত বলেন, এই পাঁচ ক্যাটাগরির জন্য সনদ বাধ্যতামূলক হলেও বাকি কর্মীরা আগের নিয়মেই সৌদি যেতে পাবেন। এই পাঁচ ক্যাটাগরির চাকরিতে পরীক্ষা দিয়ে সনদ নেয়া বাধ্যতামূলক।
রাষ্ট্রদূত আরও বলেন, কর্মী হিসেবে তার দেশে যেতে মেডিকেল রিপোর্ট বা ভিসা প্রসেসিং কোন ফি দিতে হয় না। এগুলো বাংলাদেশী এজেন্টরা নিয়ে থাকে।
শুরুতে এক হাজার কর্মীকে প্রশিক্ষণ এবং সনদ প্রদানের কার্যক্রম শুরু করার কথাও জানান তিনি।
গেল বছর নভেম্বরে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের বিমইটির (BMET- Bureau of Manpower, Employment and Training) বাংলাদেশি কর্মীদের স্কিল ভেরিফিকেশন বিষয়ে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তাকামল এ স্কিল ভেরিফিকেশনের কাজ বাংলাদেশে করবে।






