বাংলাদেশ

ডিজিটাল জনশুমারির উদ্বোধনী খাম ও স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ডিজিটাল জনশুমারির উদ্বোধন ও স্মারক ডাকটিকিট অবমুক্ত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি ও অতিথিরা ডিজিটাল জনশুমারির উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সন্ধ্যায় বঙ্গভবনে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে উদ্বোধনী খাম ও স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

এসময় জনশুমারি ও গৃহগণনার বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সারাদেশে এ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনশুমারি ও গৃহগণনা খুবই গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপতি শুমারি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নির্ভুল তথ্য সংগ্রহ করে নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সংশ্লিষ্ট সচিব এবং রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

বিষয়:জনশুমারি ও গৃহগণনা-২০২২ মো.আবদুল হামিদ রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…