ক্রিকেট

শিরোপা ছাড়া উদযাপন, ভারতীয় অধিনায়কের কাছে যা একদম নতুন কিছু

এশিয়া কাপ ২০২৫

ভারতীয় ক্রিকেট দল শিরোপা জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট দলের সদস্যরা শিরোপা জেতার পর উল্লাস করছে, স্টেডিয়ামে আতশবাজি ও ফোয়ারা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

৪১ বছর পর এশিয়া কাপে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল হয়েছে। এ ফাইনালে ভারত ৫ উইকেটের জয় তুলেছে পাকিস্তানের বিপক্ষে। ফাইনাল শেষ হলেও ম্যাচের নাটকীয়তা এবং ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার উত্তাপ থেমে নেই। ম্যাচ শেষ হওয়ার ৯০ মিনিট পর শুরু হয় পুরস্কার বিতরণী। তা নিয়েই শুরু হয় দ্বিধাদ্বন্দ্ব। এরপরে যা হলো তা কোনো ক্রীড়া প্রতিযোগিতায় ঘটেনি।

অতিথিরা মঞ্চে ওঠার পরও ২০ মিনিটের মতো অপক্ষা করতে হয়, তারপর শুরু হয় অনুষ্ঠান। শিরোপাজয়ী দল ভারতকে ট্রফি না দিয়েই মঞ্চ থেকে নেমে যান সব অতিথি। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই দলের সবাই উদযাপন করেছে। ফটোসেশন ও উল্লাসে মাতোয়ারা হন দেশটির ক্রিকেটাররা।

সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, ‘ক্রিকেট খেলা শুরুর পর বা যত দিন ধরে অনুসরণ করি, কখনো এমন কিছু দেখিনি যে চ্যাম্পিয়ন দলকে শিরোপা দেয়া হচ্ছে না। তাও আবার সেটা অনেক কষ্ট করে অর্জন করতে হয়েছে, এমন না যে আমরা খুব সহজেই পেয়ে গেছি। আমার মনে হয় আমরা এটার প্রাপ্য ছিলাম, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি না।’

যদিও বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদমাধ্যমকে খোলাশা করেছিলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে শিরোপা নিতে চাননি ভারতীয়রা। যিনি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।’

নবম এশিয়া কাপের জয়ের পথে ভারত আসরে টানা সাতটি ম্যাচে জয় নিয়ে চ্যাম্পিয়নের তকমা পেয়েছে। যার তিনটিই পেয়েছে পাকিস্তানের বিপক্ষে।

বিষয়:এশিয়া কাপ. ফাইনাল পাকিস্তান ভারত সূর্যকুমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…