শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘স্ট্যান্ড আপ কমেডি’ উৎসব পালন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্ট্যান্ড আপ কমেডি উৎসবের ছবি, দর্শক ও কমেডিয়ানরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে স্ট্যান্ড আপ কমেডি উৎসবের অংশগ্রহণকারীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘স্ট্যান্ড আপ কমেডি’ উৎসব পালন করা হয়েছে। নগরের ‘লাফ বাইট কমেডি’ ক্লাবের উদ্যোগে “কচুর ক্যাঁচাল” নামের এই ভিন্নধর্মী আয়োজন করা হয়।

আজ রোববার ২১ জানুয়ারি বেলা আড়াইটায় চবি কেন্দ্রীয় গ্রন্থাগারের মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহায়তায় এই আয়োজন করে লাফ বাইট কমেডি ক্লাব।

সেখানে পালাক্রমে কমেডি ক্লাবটির সদস্য ও কমেডিয়ান কামরুল হুদা দুর্জয়, সিয়াম সাদমান, তানভীর তাহের, সাঈদ রিজভী, সুস্মিত দে, কাইফি খান এবং চবি ভাষাবিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী নুজহাত জাবিন সুমাইয়া স্ট্যান্ড আপ কমেডি পরিবেশন করেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম-প্রতিষ্ঠাতা ও কমেডিয়ান কাইফি খান। সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাঙ্গাত্মক পরিবেশনা দর্শকদেরকে মাতিয়ে তোলে।

গত বছরের সেপ্টেম্বরে নগরীতে যাত্রা শুরু লাফ বাইট কমেডি ক্লাব। এ পর্যন্ত বিভিন্ন জায়গায় কমেডি উৎসবের আয়োজন করেছে ক্লাবটি। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবারই তাদের প্রথম আয়োজন।

বিষয়:চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…