প্রবাস সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে টরন্টো সংস্কৃতি সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশি নৃত্যশিল্পীরা টরন্টো সংস্কৃতি সংস্থার অনুষ্ঠানে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টো সংস্কৃতি সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশি নৃত্যশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টরন্টোর বাংলাভাষী অন্যতম পুরনো সাংস্কৃতিক সংগঠন টরন্টো সংস্কৃতি সংস্থার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এই উপলক্ষে শনিবার (২৫ মে) রেল সাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি সৌরভ চ্যাটার্জি এবং সাধারণ সম্পাদক অনুপ সেনগুপ্ত।

নতুন প্রজন্মের শিল্পীসহ স্থানীয় শিল্পীদের নৃত্যালেখ্য পরিবেশিত হয়। আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন কলকাতার সৌরেন্দ্র এবং সৌম্যজিত এ সুরজিত ও বন্ধুরা ব্যান্ড গ্রুপ। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নায়ক আবির চৌধুরীও এতে অংশ নেন।

বিপুল সংখ্যক দর্শক শ্রোতা মধ্যরাত অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

বিষয়:নৃত্যালেখ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…