জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, চারবারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন হচ্ছে নানা আয়োজনে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে র্স্মাট চিলড্রেন কার্নিভালে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কেটেছে পথশিশুরা। বিশেষ প্রার্থনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন সব ধর্মের মানুষ।






