চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীমঙ্গলে বড়‌দিন পালন

পলাশ চৌধুরী পলাশ চৌধুরী
৬:০৮ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, সিলেট
A A
শ্রীমঙ্গলে বড়‌দিনের আনন্দময় অনুষ্ঠান, শিশু ও বড়দের অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকের ঝর্ণাধারায় নানা আয়োজনের মধ্যে দিয়ে শ্রীমঙ্গলের বিভিন্ন গীর্জা ও খ্রিষ্টান প্রার্থনালয়ে শুভ বড় দিন উদযাপিত হচ্ছে।

২৫ ডিসেম্বর সকাল থেকেই শ্রীমঙ্গলের সর্ববৃহৎ খ্রিষ্টান ক‌্যাথ‌লিক মিশনে প্রার্থনার মধ্যে দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে অংশ নেন বিভিন্ন খাসি পল্লীসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত শত শত খ্রিষ্টান ধর্মাবলম্বীর নারী-পুরুষ ও শিশুরা।

মঙ্গলবার দিবাগত রাত ১২ টা থেকেই চার্চে শুরু হয়ে যায় বড়দিনের ধর্মীয় বিভিন্ন কার্যক্রম। এতে মৌলভীবাজার জেলার সদর উপজেলা, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি, ও বড়লেখা উপজেলার খাসিয়া পুঞ্জি ও চা বাগানের গির্জাগুলোতে প্রার্থনা সভায় খ্রিষ্ট ধর্মাবলম্বীরা অংশ নিয়েছেন। এসময় দেশ-জাতি ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাস করা খ্রিষ্টান ধর্মাবলম্বী মানুষের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

শ্রীমঙ্গল শহরের শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীর গির্জায় ঢুকতেই চোখে পড়ে আলোকসজ্জা। বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় খ্রিষ্টান পল্লীগু‌লো। শুভ বড়দিন উপলক্ষে শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনে চলছে মিলন মেলা।

পর্যটন নগরী শ্রীমঙ্গলের বড় বড় রিসোর্টগু‌লোতে সান্তাক্লজ এসে‌ছিলেন শিশু‌দের জন‌্য উপহার নিয়ে। ক্রিসমাস ট্রি আর আলোকসজ্জায় সাজানো হয়েছে রিসোর্টগু‌লো।

এ‌দিকে, যিশু খ্রিষ্টের শুভ জন্মদিন ও শুভ বড়দিন উপলক্ষে কেক কাটেন সিলেট ধর্ম প্রদেশ বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ ওএমআই, শ্রীমঙ্গল ক্যাথলিক মিশন প্রধান যাজক ফাদার ড. শ্যামল সিএসসি। অন্যান্য পুরোহিতগণ এসময় উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বড়দিনবিশ্ব শা‌ন্তিশ্রীমঙ্গল
শেয়ারTweetPin

সর্বশেষ

জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টিবিদ ও পথ্যবিদদের ভূমিকা জোরদারের আহ্বান

জুলাই ৩০, ২০২৬

জাতীয় উন্নয়নের অংশ হিসেবে চোখের স্বাস্থ্যকে দেখতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানকে আবারও আলোচনায় ফেরাতে কাজ করছে পাকিস্তান

জুলাই ৩০, ২০২৬

হজযাত্রীদের জন্য সুখবর, বিমান টিকিটের দাম কমাল সরকার

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT