বাংলাদেশ

নির্বাচন উপলক্ষে আজ সন্ধ্যায় সিইসির ভাষণ

নির্বাচন উপলক্ষে আজ সন্ধ্যায় সিইসির ভাষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিইসি নির্বাচন উপলক্ষে আজ সন্ধ্যায় ভাষণ দিচ্ছেন, পেছনে বাংলাদেশের পতাকা ও নির্বাচন কমিশনের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আগামীকাল রোববার ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে আজ শনিবার ৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় নির্বাচন বিষয়ক ভাষণ দিবেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনের (ইসি) এক সূত্র জানায়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। সিইসি ভাষণে জাতিকে সংসদ নির্বাচনে ভোটারদের ভোট দেয়াসহ সুষ্ঠু নির্বাচনে সহায়তা করতে প্রার্থীদের আহ্বান জানাবেন।

গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার। ওই ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেদিন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।

বিষয়:কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার ভাষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…