দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনসহ সার্বিক পরিস্থিতি জানাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
জানা যায়, বঙ্গভবনে সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়। সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়। এতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তা করতে সম্মত হয়েছেন রাষ্ট্রপতি।
ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ভোটের মাঠে থাকবে। রাষ্ট্রপতি নীতিগত অনুমোদন দিয়েছেন। তবে সেনাবাহিনী কতদিন থাকবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।







