চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে শিশুদের টিকা সুপারিশ কমেছে, চিকিৎসা সংগঠনগুলোর উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) টিকাদান সুপারিশ কমাল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) টিকাদান সুপারিশ কমাল। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) শিশুদের জন্য সুপারিশকৃত একাধিক টিকা তালিকা থেকে বাদ দেওয়ায় দেশটির শীর্ষ চিকিৎসা সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার (৫ জানুয়ারি) নেওয়া এই সিদ্ধান্তে শিশুদের জন্য রোটাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, মেনিনোকোকাল রোগ এবং হেপাটাইটিস এ–এর টিকা আর নিয়মিতভাবে সুপারিশ করা হবে না। সিদ্ধান্তটি ট্রাম্প-নিযুক্ত স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের দীর্ঘদিনের টিকা-সংক্রান্ত সংশয়বাদী অবস্থানকে আরও জোরালো করে।

এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো, যখন সরকারি তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে টিকাদানের হার কমছে এবং হাম ও হুপিং কাশির মতো টিকা দিয়ে প্রতিরোধযোগ্য রোগের সংক্রমণ বাড়ছে।

তবে কেনেডি দাবি করেছেন, এই সিদ্ধান্ত শিশুদের সুরক্ষা দেয়, পরিবারকে সম্মান করে এবং জনস্বাস্থ্যের ওপর আস্থা পুনর্গঠন করে।

এর বিপরীতে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন (এএমএ) বলেছে, তারা লাখ লাখ শিশুর স্বাস্থ্য ও নিরাপত্তাকে প্রভাবিত করে এমন শৈশবকালীন টিকাদান সময়সূচির সাম্প্রতিক পরিবর্তন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

এএমএর ট্রাস্টি চিকিৎসক স্যান্ড্রা অ্যাডামসন ফ্রাইহোফার এক বিবৃতিতে বলেন, টিকা নীতি দীর্ঘদিন ধরে কঠোর, স্বচ্ছ ও প্রমাণভিত্তিক বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। এই ধরনের বড় পরিবর্তনের ক্ষেত্রে যে সতর্ক পর্যালোচনা ও স্বচ্ছতা প্রয়োজন, তা এই সিদ্ধান্তে অনুপস্থিত।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্সের চেয়ারম্যান শন ও’লিয়ারিও সমালোচনা করে বলেন, বর্তমান সুপারিশগুলো শিশুদের ক্ষতি করছে—এমন কোনো প্রমাণ ছাড়াই রাজনৈতিকভাবে নিযুক্ত ব্যক্তিরা এই পরিবর্তন এনেছেন।

নতুন নির্দেশিকায় সিডিসি জানিয়েছে, এসব রোগের বিরুদ্ধে টিকা কেবল উচ্চঝুঁকিপূর্ণ নির্দিষ্ট গোষ্ঠীর জন্য অথবা চিকিৎসক ও অভিভাবকের মধ্যে ‘শেয়ার্ড ডিসিশন-মেকিং’-এর ভিত্তিতে সুপারিশ করা হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে স্কুলশিক্ষার্থীদের টিকা বাধ্যতামূলক করার ক্ষমতা রাজ্যগুলোর হাতে থাকলেও সিডিসির নির্দেশনা প্রায়ই রাজ্য নীতিতে প্রভাব ফেলে। ইতোমধ্যে কিছু রাজ্য ফেডারেল নির্দেশনার বিরুদ্ধে নিজেদের মধ্যে সমন্বয় জোরদার করতে শুরু করেছে।

রবার্ট এফ কেনেডি জুনিয়র দীর্ঘদিন ধরেই টিকা নিয়ে সংশয় প্রকাশ করে আসছেন। এর আগে মে মাসে তিনি সুস্থ শিশু ও গর্ভবতী নারীদের জন্য কোভিড-১৯ টিকা সুপারিশ বন্ধের ঘোষণা দেন। জুনে সিডিসির সম্পূর্ণ ভ্যাকসিন উপদেষ্টা কমিটি বরখাস্ত করা হয় এবং আগস্টে এমআরএনএ ভ্যাকসিন উন্নয়নের তহবিল কমানোর ঘোষণা দেওয়া হয়।

সর্বশেষ সিদ্ধান্তের পক্ষে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে মন্তব্য করে বলেন, নতুন টিকাদান সময়সূচি অনেক বেশি যুক্তিসঙ্গত এবং এটি যুক্তরাষ্ট্রকে বিশ্বের অন্যান্য উন্নত দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলেছে।

তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সিদ্ধান্ত শিশুদের প্রতিরোধযোগ্য রোগের ঝুঁকিতে ফেলতে পারে এবং টিকা নিয়ে জনসাধারণের আস্থাকে আরও দুর্বল করতে পারে।

ট্যাগ: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের শীর্ষ চিকিৎসা সংগঠনগুলোর উদ্বেগশিশুদের টিকা সুপারিশ কমাল সিডিসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহীতে বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

পরবর্তী

‘প্রয়োজনে অস্ত্র তুলে নেব’, ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি

পরবর্তী
ট্রাম্পের হুমকির মুখে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রোর হুঁশিয়ারি

'প্রয়োজনে অস্ত্র তুলে নেব', ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি

নরসিংদীর পলাশে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীকে ছুরিকাঘাতে হত্যা

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT