বিনোদন

তীরে এসে তরী ডুবলো সিসিএলের!

ফাইনাল ম্যাচ শুরুর আগে খেলোয়াড় নিয়ে দুদলের পাল্টাপাল্টি অভিযোগে পুনরায় স্থগিত সিসিএল

খেলাধুলা ইভেন্টের ভেতর দর্শক ও খেলোয়াড়রা, স্টেডিয়াম ভেতরে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টেডিয়ামের ভেতরে দর্শক ও খেলোয়াড়রা উপস্থিত, খেলা চলমান, দর্শকদের ভিড় ও স্ট্যান্ডের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনেক জলঘোলার পর মঙ্গলবার (১৭ অক্টোবর) পুনরায় শুরু হয়েছিলো তারকাদের ক্রিকেট লিগ (সিসিএল)। সব চলছিলো ঠিকঠাক! তবে শেষ সময়ে এসে ফাইনাল ম্যাচের আগে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় টুর্নামেন্টটি পুনরায় স্থগিত করতে বাধ্য হয় আয়োজকরা।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে আয়োজক কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজকদের একজন জানান, অপ্রীতিকর ঘটনার দ্বায় এড়াতে টুর্নামেন্টটি শেষ করতে মরিয়া ছিলো আয়োজক কর্তৃপক্ষ। কিন্তু তারকাদের পাল্টাপাল্টি অভিযোগের কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্টটি শেষ করা সম্ভব হলো না। স্থগিতের কথা বললেও টুর্নামেন্টটি আর না হওয়ার সম্ভাবনাই দেখছেন তিনি।

সরেজমিনে থেকে দেখা গেছে, প্রতিপক্ষদের হারিয়ে দাপুটে খেলেই ফাইনালে উঠে সালাহউদ্দীন লাভলু ও দীপংকর দীপনের দল। ফাইনালে এই দুদল মুখোমুখি হওয়ার আগেই বাধে ঝামেলা। একাধিক খেলোয়াড় নিয়ে পাল্টাপাল্টি আপত্তি জানায় দুদলের সদস্যরা। আড়াই ঘণ্টার বেশী সময় নিলেও এ নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে না পেরে শেষ পযর্ন্ত ফাইনাল ম্যাচ স্থগিতের ঘোষণা দেন আয়োজকরা।

একই কারণে মাঝখানে আরো একটি ম্যাচ নিয়ে জটিলতা তৈরী হয়। সেইসময়েও দুই ঘণ্টার বেশী খেলা বন্ধ রাখা হয়।

বিষয়:ক্রিকেট তারকাদের ক্রিকেট সিসিএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…