চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিউজিম পাউডার’ ব্যবহারে ফুলকপি নষ্ট হওয়ার অভিযোগ

আবুসালেহ ফাত্তাহআবুসালেহ ফাত্তাহ
৯:৩৫ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A

রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগরের অন্তত ১৫ জন কৃষকের ৪৬৯ শতক জমির ফুলকপি মাঠেই পঁচে নষ্ট হয়েছে। কৃষকদের অভিযোগ, নিউজিম পাউডার ব্যবহার করে তারা এমন ক্ষতির শিকার হয়েছেন। ফসল ঘরে তোলার আগ মুহূর্তে এমন পরিস্থিতে পড়ে দিশেহারা কৃষক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এই বিষয়ে গঠিত হয়েছে তদন্ত কমিটি। অভিযোগ প্রমাণ হলে জড়িত কোম্পানির বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

ফসলের মাঠে গগনবিদারী এ আর্তনাদ কৃষক সেকান্দার মণ্ডলের মতো আরও অনেকের। নিজেদের আবাদ করা ফুলকপি ঘরে তোলার আগমুহূর্তে পঁচে গলে মাঠেই হয়েছে নষ্ট।

সেকান্দার মণ্ডলের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের চুনিয়াপড়ায়। তার দাবি, নিজ গ্রামে অন্তত ২ বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছেন তিনি। শেষ সময়ে এসে নিউজিম পাউডার ব্যবহার করে তার সব ফুল নষ্ট হয়ে গেছে।

একই পাউডার ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই এলাকার অন্তত ১৫ জন কৃষক। ব্লেসিং এগ্রোভেট কোম্পানির তৈরি সেই নিউজিম পাউডার সাপ্লায়াদের শাস্তির দাবিতে তারা মাঠেই দাঁড়িয়েছেন মানববন্ধনে।

কৃষকরা জানান, অনেকে কিস্তির উপর টাকা তুলে ফুলকপির চাষ করেন। উৎপাদিত ফসল নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।

Reneta

নিউজিম পাউডারের স্থানীয় বিক্রেতা ছাতাহার আলী বলছেন, কৃষকদের সমস্যার কথা তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা এই বিষয়ে কোন পদক্ষেপ নেননি।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সাবিনা বেগম জানান, উক্ত বিষয়ে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠিত হয়েছে। অভিযোগ প্রমাণ হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিম পাউডারফুলকপি নষ্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT