
জনপদ
বাগেরহাটে একসময় চলত ট্রেন, এখন রেলপথজুড়ে দখল স্থাপনা
বাগেরহাটে রেলপথের জায়গা আছে, নেই রেললাইন। কোথাও রেলপথের ওপর গড়ে উঠেছে পিচঢালা সড়ক, কোথাও দখল হয়ে গেছে বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনায়। আবার কোথাও ঝোপঝাড় আর জঙ্গলে ঢাকা পড়ে আছে একসময়ের রেল যোগাযোগের স্মৃতি। প্রায় ১০৮ বছরের ঐতিহাসিক বাগেরহাট রূপসা রেলপথের এখন আর কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ এই […]














