আন্তর্জাতিক

পাপুয়া নিউ গিনিতে দাঙ্গায় নিহত ১৫

পাপুয়া নিউ গিনিতে দাঙ্গার সময় মানুষজন ছুটে যাচ্ছে, ধোঁয়া ও ধ্বংসাবশেষের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাপুয়া নিউ গিনিতে দাঙ্গার সময় মানুষজন ছুটে যাচ্ছে, ধোঁয়া ও ধ্বংসাবশেষের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাপুয়া নিউ গিনির রাজধানীতে বেতন নিয়ে পুলিশের ধর্মঘট সহিংসতায় পরিণত হওয়ার পর অগ্নিসংযোগে ১৫ জন নিহত হয়েছে। রাজধানী পোর্ট মোরেসবিতে দাঙ্গায় ৮ জন ও উত্তরাঞ্চলে ৭ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ১১ জানুয়ারি পাপুয়ার ন্যাশনাল ক্যাপিটাল ডিস্ট্রিক্ট গভর্নর পাওয়েস পার্কপ একটি রেডিও সম্প্রচারে বলেছেন, আমরা আমাদের শহরে নজিরবিহীন সংঘর্ষ দেখেছি, যা আমাদের শহর এবং আমাদের দেশের ইতিহাসে আগে কখনও ঘটেনি।

পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার পাপুয়ার মন্ত্রিসভায় সরকারি কর্মচারীদের বেতন ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হলে এই দাঙ্গা শুরু হয়। গণমাধ্যম গুলোর সম্প্রচারে দেখা গেছে, শহর জুড়ে ব্যাপক বিক্ষোভ ও লুটপাটের সাথে অগ্নিসংযোগ করা হয়েছে বেশ কিছু ভবনে। যার মধ্যে একটি বড় শপিং কমপ্লেক্স ছিল।

আহতদের চিকিৎসার কাজে উদ্ধার করতে গেলে, মার্কিন দূতাবাস কম্পাউন্ডে গুলি করা হলে তখন বেশ কিছু অ্যাম্বুলেন্স কর্মী গুলিবিদ্ধ হয়।

বিষয়:দাঙ্গাপাপুয়া নিউ গিনিবেতনহতাহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…