আন্তর্জাতিক

কারাগারে দাঙ্গায় ৬ আসামি নিহত

নিরাপত্তা কর্মীরা একটি প্রাচীরের উপর দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাচীরের উপর নিরাপত্তা কর্মীরা অবস্থান করছেন, কিছু পুলিশ সদস্য ও নিরাপত্তা কর্মীরা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইকুয়েডরের গুয়াকুইল নগরীর একটি কারাগারে আসামিদের মধ্যে দাঙ্গায় দেশটির ৬ জন আসামি নিহত হয়েছে। দেশটির আইনি প্রক্রিয়া লঙ্ঘনের ক্ষেত্রে এটি সর্বশেষ দাঙ্গা।

ইকুয়েডরের জাতীয় কারাকর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, গতকাল (৬ অক্টোবর) স্থানীয় সময় শুক্রবার বিকেলে ইকুয়েডরের গুয়াকুইল নগরীর কারাগারের গুয়াস-১ সেল ব্লকগুলোতে একটিতে দাঙ্গা ছড়িয়ে পড়ায় ছয়জন আসামি নিহত হয়েছে।

সরকারি প্রসিকিউটরের দপ্তর জানায়, তাদের এজেন্টদের পাশাপাশি পুলিশ এবং সামরিক বাহিনী শুক্রবার বিকেলে ছড়িয়ে পড়া বিশৃংখলার আলোকে সেখানে নিরাপত্তা প্রোটোকল কাজ করেছে।

ইকুয়েডরের গরুত্বপূর্ণ বন্দর নগরী গুয়াকুইলে বৃহৎ কারাগার কমপ্লেক্সের পাঁচটি অংশ রয়েছে। এসবের একটি হচ্ছে গুয়াস-১। নগরীটি প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী চক্রের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

গত জুলাইয়ের শেষের দিকে গুয়াস-১ কারাগারে ছড়িয়ে পড়া এক দাঙ্গায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

বিষয়:ইকুয়েডর দাঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…