অর্থনীতি

বিকাশ থেকে মোবাইল রিচার্জে প্রতি মিনিটে ক্যাশব্যাক

বিকাশ থেকে মোবাইল রিচার্জে প্রতি মিনিটে ক্যাশব্যাকের বিজ্ঞাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশ অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জে ক্যাশব্যাকের প্রমোশনাল পোস্টার, যেখানে উল্লেখ আছে ২০ রিচার্জে ১০ ক্যাশব্যাক।. Channel i News – চ্যানেল আই নিউজ

যে কোনো মোবাইল নাম্বারে বিকাশ থেকে ২০ টাকা রিচার্জ করলেই প্রতিদিন চার ঘণ্টা সময়জুড়ে প্রতি মিনিটে প্রথম ৬০ জন রিচার্জকারী পাচ্ছেন ১০ টাকা ক্যাশব্যাক।

১ জুন থেকে শুরু হওয়া এই অফারটি আগামী ৭ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উপভোগ করতে পারবেন গ্রাহকরা। সপ্তাহজুড়ে চলা এই ক্যাম্পেইনে প্রতিদিন ১৪ হাজার ৪০০ জন করে মোট এক লাখেরও বেশী গ্রাহক এই ক্যাশব্যাক সুবিধা পাচ্ছেন।

গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে বা *২৪৭# ডায়াল করে যেকোনো নাম্বারে ২০ টাকা রিচার্জ করে অফারটি উপভোগ করতে পারবেন। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন।

যেকোনো সময়, দেশের যেকোনো স্থান থেকে যেকোনো অংকের টাকা নিজের বা প্রিয়জনের মোবাইলে রিচার্জ করার সুযোগ থাকায় এই সেবাটি গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে।

বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জে বিভিন্ন অপারেটরের সাথে রয়েছে বিভিন্ন ধরণের অফার। গ্রাহক তার ব্যবহারের ধরণ অনুযায়ী নিজস্ব মোবাইল অপারেটরের ভয়েস, ডাটা প্যাক অথবা বান্ডেল কিনতে পারেন খুব সহজেই।

 

 

বিষয়:ক্যাশব্যাক বিকাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…