চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক নিরাপত্তা ভাতা ও গ্রহীতা বৃদ্ধিতে নগদের শুভেচ্ছা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ০৩, জুন ২০২৩
অর্থনীতি
A A
নগদ লেনদেনের জন্য ডিজিটাল পেমেন্ট অ্যাপের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩-২৪ অর্থবছরে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা ও গ্রহীতা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল নগদ।

অর্থমন্ত্রী আ হ মমুস্তফা কামাল বাজেটে আগামী অর্থবছরের জন্য ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন, যা গত বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। একইভাবে এবারের বাজেটে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী ভাতার পরিমাণ মোট বাজেটের ১৬ দশমিক ৫৮ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৫২ শতাংশ। এ ছাড়া অর্থমন্ত্রী আরও ৮ লাখ ৫০ হাজার ভাতাভোগীর পরিমাণ বাড়িয়েছেন, যা গরিব মানুষদের নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্যের সাথে খাপ খাওয়াতে সাহায্য করবে।

পাশাপাশি ভাতাভোগীদের মাসিক ভাতার পরিমাণ বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন পর্যায়ের ভাতাভোগীর ভাতা ৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।

Banglabid

আগামী অর্থবছরের বাজেটে এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নগদ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘এমন কঠিন সময়ে খেটে খাওয়া মানুষদের জন্য এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। একই সময়ে ডিজিটাল ভাতা বিতরণের মাধ্যমে দ্রুততার সাথে টাকা সুবিধাভোগীর কাছে স্বচ্ছতার সাথে পৌঁছানো যাবে। যাত্রার শুরু থেকে সরকারের শিক্ষা উপবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাতা স্বচ্ছভাবে বিতরণ করে এই খাতের অনিয়ম দূর করেছে নগদ।’

২০২১ ও ২০২২ সালে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ৭৫ শতাংশ ভাতা নগদ উপকারভোগীদের কাছে পৌঁছে দিয়েছে। এরমধ্যে বয়ষ্ক, বিধবা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি, বেদে সম্প্রদায়ের উন্নয়ন ভাতা এবং তৃতীয় লিঙ্গের মানুষেদের উন্নয়ন ভাতাও পৌঁছে দিয়েছে নগদ।

এ ছাড়াও নগদ প্রাথমিক শিক্ষার উপবৃত্তি শতভাগ বিতরণসহ মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় উপবৃত্তি, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে দেওয়া ভাতা, পিছিয়ে পড়া ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের ভাতাও সফলতার সাথে বিতরণ করেছে ডাক বিভাগের সেবা নগদ।

Reneta

করোনা মহামারীর সময় দুইবার ২৫০০ পরিবারের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পৌঁছে দিয়েছে নগদ লিমিটেড। এসব কারণে সরকারি সকল ভাতা বিতরণে নগদ সরকারের প্রথম পছন্দ।

গত ১ জুন বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘সরকারের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং বর্তমান আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে আমরা আগামী বছরের জন্য আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি খুব নিয়ন্ত্রিতভাবে সাজিয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট ২০২৩-২৪
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চতুর্মুখী সঙ্কটে বিদ্যুৎ খাত

পরবর্তী

চেন্নাইগামী ট্রেন দুর্ঘটনা: বগি কেটে শেষ যাত্রী উদ্ধার

পরবর্তী
চেন্নাইগামী ট্রেন দুর্ঘটনা: উদ্ধার কাজ চলছে, আহত ও উদ্ধারকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাইগামী ট্রেন দুর্ঘটনা: বগি কেটে শেষ যাত্রী উদ্ধার

ভারতের ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেন ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মর্মাহত কোহলি-শেবাগ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT