রাজনীতি

নতুন বাজেট আওয়ামী লুটপাট মডেলের বাজেট: আমির খসরু

অর্থনীতিবিদ আমির খসরু বাজেটের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনীতিবিদ আমির খসরু নতুন বাজেটের বিষয়ে বিশ্লেষণ করছেন, তিনি একটি অফিসে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন বাজেটকে আওয়ামী লুটপাট মডেলের বাজেট আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইএমএফ এর শর্তমোতাবেক বাজেট আওয়ামী লীগের লুটপাটের পৃষ্ঠপোষকতার বাজেট। এরজন্য সাধারণ জনগণের ওপর ট্যাক্সের চাপ আরও বাড়বে।

বৃহস্পতিবার (১ জুন) বনানীতে নিজ বাসভবনে তাৎক্ষনিক বাজেট প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সরকার ঋণ নিয়ে ঘি খাচ্ছে। এই লুটপাটের দায় আগামী প্রজন্মকে বইতে হবে। এখান থেকে বের হতে জনমুখী সরকার প্রয়োজন। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে সুষ্ঠু নির্বাচন হবে। তারা নিজেদের ভোটাদিকার প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।

বিষয়:আমির খসরু জাতীয় বাজেট ২০২৩-২৪ বাজেট ২০২৩-২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…