চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেইলি স্টারে হামলা-আগুনের ঘটনায় মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
ঢাকা শহরে ভবন অগ্নিকাণ্ডের দৃশ্য, দগ্ধ ও নিরাপত্তাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হামলা-ভাঙচুরের পর বৃহস্পতিবার রাতভর আগুনে পুড়েছে ডেইলি স্টার ভবন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৩৫০ থেকে ৪০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ডেইলি স্টারের অপারেশনস কর্মকর্তা মিজানুর রহমান তেজগাঁও থানায় মামলাটি করেন।

ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগের ঠিক আগেই পাশে প্রথম আলো কার্যালয়ে হামলা-ভাঙচুর-লুটপাটের পর অগ্নিসংযোগ করা হয়েছিল। এ ঘটনায় প্রথম আলোও চার থেকে পাঁচ শত অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে ডেইলি স্টার কর্তৃপক্ষ। মামলায় অজ্ঞাত ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে অগ্নিসংযোগে পত্রিকাটির ৪০ কোটি টাকার ক্ষতির কথা বলা হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ও ফার্মগেট এলাকায় অবস্থিত ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত’ বলে অভিহিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অভিযোগে এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নির্বাচনি জনসংযোগের সময় মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদি গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়।

Reneta

একপর্যায়ে শাহবাগের বিক্ষোভ থেকে একদল কারওয়ান বাজারের দিকে গিয়ে প্রথমে প্রথম আলো ও পরে ডেইলি স্টার ভবনে হামলা-ভাঙচুর চালায়। দুটি গণমাধ্যমের প্রধান কার্যালয়েই আগুনও দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেইলি স্টারতেজগাঁও থানা পুলিশমামলাহামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরমানিটোলার হাজী টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী

তারেক রহমানের দেশে ফেরায় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা

পরবর্তী
তরিক রহমানের দেশে ফেরার পর রাজনৈতিক পরিবর্তনের আশা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের দেশে ফেরায় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা

শ্রেষ্ঠ ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৩, পুরস্কার গ্রহণ করছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি শাওমি’র

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT