আদালত

সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা

বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা নিয়ে আলোচনা করছেন সাবেক বিচারপতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা নিয়ে আলোচনা করছেন একজন ব্যক্তি, তিনি একটি টেলিভিশন শোতে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে।

কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে এই মামলা করেন।

এই বিষয়ে আইনজীবী রবিউল হাসান বলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচারসহ ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, ছিলেন পাকিস্তানের চর’ বলে আপত্তিকর মন্তব্য করেছেন। যা প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়।

তিনি বলেন, মানিকের এমন মন্তব্যে জিয়াউর রহমান ও তার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। বিশেষ করে গত জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আই-তে প্রচারিত টকশোতে মানিক ঔদ্ধত্য ও কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী, অপমানজনক বক্তব্য ও আচরণ করেন। যা সারা দেশবাসী দেখেছে এবং তা সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়। এজন্য তার বিচার দাবি করেছি।

মামলার বাদী এই আইনজীবী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে বুধবার (২১ আগস্ট) আদেশের দিন ধার্য করেছেন।

বিষয়:বিএনপি বিচারপতি মানিক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…