জনপদ

ডা. মুরাদের প্রচার কেন্দ্রে হামলা ও ভাঙচুর

ডা. মুরাদের প্রচার কেন্দ্রে হামলার পর ভাঙচুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হামলার পর ডা. মুরাদের প্রচার কেন্দ্রে চেয়ার-টেবিল ভাঙচুরের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার মুরাদ হাসানের ঈগল প্রতীকের নির্বাচনি প্রচার কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষের কর্মী ও সমর্থকরা। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মুরাদ হাসানের অভিযোগ, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সরিষাবাড়ী শিমলাপল্লী তাড়িয়াপাড়ায় ঈগল প্রতীকের নির্বাচনি প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করে নৌকার সমর্থকরা।

তিনি বলেন, হামলাকারীরা ঈগলের ১০ জন কর্মীকে মারধর করে। আহতদের মধ্যে ৭ জনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ঘটনাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে মুরাদ হাসানের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল। এ ঘটনায় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছেন জেলা রিটার্নিং অফিসার।

বিষয়:ডা. মুরাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মুরাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…