চট্টগ্রাম

কালবৈশাখী ঝড়ে সন্দ্বীপে মালবাহী ট্রলার ডুবি

সন্দ্বীপে ঝড়ের কারণে মালবাহী ট্রলার ডুবে গেছে, নদীর পাড়ে লোকজন ও নৌকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কালবৈশাখী ঝড়ে সন্দ্বীপে মালবাহী ট্রলার ডুবির ঘটনা, নদীর পাড়ে লোকজন ও নৌকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সন্দ্বীপে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপে আসার সময় সন্দ্বীপ চ্যানেলে ‘লাকি এন্টারপ্রাইজ’ নামে একটি মালবাহী ট্রলার ডুবে গেছে।

গতকাল বৃহস্পতিবার এই ট্রলারডুবির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম ফিরিঙ্গি বাজার থেকে মালামাল নিয়ে ১৫ নম্বর ঘাট থেকে ছেড়ে সন্দ্বীপে যাওয়ার সময় ট্রলারটি বৈশাখী ঝড়ের কবলে পড়ে। এ সময় প্রচুর শিলাবৃষ্টি ও ঝড় হচ্ছিলো।

ট্রলারের মালিক মোহাম্মদ নাছির উদ্দীন জানান, সপ্তাহের মুদি ও হার্ডওয়ার মালামাল নিয়ে ট্রলারটি সন্দ্বীপের কাছাকাছি গেলে ঝড়-বৃষ্টি শুরু হয়। ঠিক তখনই ঢেউয়ের কবলে ট্রলারটি হঠাৎ কাত হয়ে তলিয়ে যায়।

তিনি বলেন,  ট্রলারে থাকা বিভিন্ন পণ্যের মালামালের আনুমানিক মূল্য ছিল প্রায় ৭০ লাখ টাকা, যার সবই ডুবে গেছে।

বিষয়:কালবৈশাখী ঝড় নৌকাডুবি শিলাবৃষ্টি সন্দ্বীপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…