চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি স্কলার্স এসোসিয়েশনের আয়োজনে কেলগেরী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার টক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০২৪
প্রবাস সংবাদ
A A

বাংলাদেশি পেশাজীবীরা কানাডার অর্থনীতির বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য আলবার্টা। এ প্রদেশটিতেও শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্য ও তথ্য বাংলাদেশি স্কলার্স এসোসিয়েশনের উদ্যোগে কেলগেরী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার টক অনুষ্ঠিত হয়েছে।

প্রযুক্তিতে বাংলাদেশিদের অগ্রযাত্রা থেমে নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতেও বাংলাদেশি ইমিগ্রান্টদের উত্তরাধিকার নতুন প্রজন্ম মেধার স্বাক্ষর রাখছে। উত্তর আমেরিকার চাকুরির বাজারে রেফারেন্স, যথাযথ দিক-নির্দেশনা, চাকরিপ্রার্থী তার নিজেকে উপস্থাপনের কলাকৌশল অত্যন্ত আবশ্যকীয় বিষয় হিসেবে বিবেচনা করা হয়। দুঃখজনক হলেও সত্যি, বাংলাদেশি চাকরিপ্রার্থীদের একটি বৃহত্তম অংশ মেধা, দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও এসব বিবেচনায় অন্য অনেক কমিউনিটি থেকে আসা প্রার্থীদের চেয়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। এ সমস্যা নিরসনে, যথাযথ পরামর্শ, গাইডেন্স ও রেফারেন্স নিয়ে এগিয়ে এসেছে কেলগেরী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি স্কলার্স এসোসিয়েশন।

কেলগেরী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিল্ডিং এ অনুষ্ঠিত ক্যারিয়ার টক-এ বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বিখ্যাত কোম্পানি অ্যামাজনের সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশনের সিনিয়র ম্যানেজার প্রকৌশলী শাফকাত মাহমুদ, কানাডিয়ান নেচারাল রিসোর্স লিমিটেডের (সিএনআরএল) প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী জয়দীপ স্যানাল, আইবিএম এর সিনিয়র কনসালটেন্ট ও প্রকল্প ব্যবস্থাপক সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাকিব হোসেইন। ব্যতিক্রমী ও আকর্ষণীয় এই আয়োজনটিতে ছাত্র, সদ্য পাশ করা গ্র্যাজুয়েট, চাকুরি প্রত্যাশী নতুন ইমিগ্রেন্টসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

বিএসএ আয়োজিত স্কলার্স টক এর অন্যতম স্পন্সর রিয়েল এস্টেট ব্যবসায়ী ইকবাল রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, আমাদের কমিউনিটির সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন ক্ষেত্রে সফল বিশেষজ্ঞদের পরামর্শ, সহযোগিতা ও দিক-নির্দেশনার প্রয়োজনীয়তা অপরিসীম। এই লক্ষ্যটিকে সামনে রেখে ছাত্র, সদ্য গ্র্যাজুয়েটদের সাথে বাংলাদেশি সফল বিশেষজ্ঞদের মেলবন্ধন তৈরির মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা এই আয়োজনটির পেছেনে অন্যতম প্রেরণা হিসেবে কাজ করেছে।

কেলগেরী বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কৌশিক তার প্রতিক্রিয়া বলেন, প্রোফাইল তৈরি, ইন্টারভিউ টেকনিকসহ সেমিনারে উপস্থাপিত প্রতিটি বিষয় আমার ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে অত্যন্ত সহায়ক হবে বলে বিশ্বাস করি।

বিশেষজ্ঞ প্যানেলের অন্যতম সদস্য, প্রকৌশলী সাকিব হোসেইন তার প্রতিক্রিয়ায় বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার দায়িত্ববোধ থেকে এ ধরনের সেমিনার বা ক্যারিয়ার টক আরো বেশি বেশি হওয়া উচিত।

Reneta

প্রকৌশলী জয়দীপ স্যানাল কানাডার বিভিন্ন ক্ষেত্রে প্রকৌশলীদের সম্ভাবনার চিত্র তুলে ধরে বাংলাদেশী স্কলারদের আগামী দিনের চাকুরির বাজারে নিজেদের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। অ্যামাজনের সিনিয়র ম্যানেজার, সাফকাত মাহমুদ বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে চাকুরীর বাজারে নিজেকে আকর্ষণীয় করে তুলতে, কি কি করণীয় তার বিশদ বর্ণনা ও কৌশল তুলে ধরেন।

বিএসএ সভাপতি পিএইচডি গবেষক আল মারুফ অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশী স্কলার্স এসোসিয়েশনের উদ্যোগে ভবিষ্যতে আরও এ ধরনের কর্মশালা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডার অর্থনীতিতে বাংলাদেশিকেলগেরী বিশ্ববিদ্যালয়ক্যারিয়ার টকবাংলাদেশি স্কলার্স এসোসিয়েশন
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি

জুলাই ১০, ২০২৬
Teesta water

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

জুলাই ১০, ২০২৬

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

জুলাই ১০, ২০২৬

মরক্কোর বিদায়ে হতাশ, ফ্রান্সের জয়ে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা

জুলাই ১০, ২০২৬

দেশে পরিবর্তন আসেনি, শুধু দুর্নীতিবাজদের হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT